HomeScrollএশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিধর দেশ ভারত, কার্যকরী নেতার তালিকায় দ্বিতীয় স্থানে নরেন্দ্র...
PM Modi

এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিধর দেশ ভারত, কার্যকরী নেতার তালিকায় দ্বিতীয় স্থানে নরেন্দ্র মোদি!

লোউই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের শক্তিশালী অবস্থান। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই এশিয়ার দ্বিতীয় সর্বাধিক কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে জায়গা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওয়েব ডেস্ক : এশিয়ার ক্ষমতাধর দেশগুলির তালিকায় তৃতীয় স্থান ধরে রাখল ভারত (India)। শুধু তাই নয়, আঞ্চলিক নেতৃত্বের মূল্যায়নেও উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম। লোউই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই এশিয়ার দ্বিতীয় সর্বাধিক কার্যকর আঞ্চলিক নেতা মোদি। রিপোর্টে ভারতের সামগ্রিক ক্ষমতার স্কোর হয়েছে ৪০.৫।

লোউই ইনস্টিটিউটের মূল্যায়নে অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রতিরক্ষা সক্ষমতা ভারতের অবস্থান মজবুত করেছে। আটটি মাপকাঠির মধ্যে পাঁচটিতে ভারতের উন্নতি হয়েছে। বাকি তিনটি ক্ষেত্রে সামান্য পতন দেখা গিয়েছে। কূটনৈতিক প্রভাব কিছুটা কমলেও এটিই ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির ফলে এশিয়ায় ভারতের প্রতিরক্ষা নেটওয়ার্কের প্রভাব বেড়েছে। এই বিভাগে ভারতের অবস্থান নবম।

আরও খবর :  দেড় হাজার পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ৩ লক্ষ কোটির ধাক্কা বিনিয়োগকারীদের! পতনের নেপথ্যে কী?

সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও এগিয়েছে ভারত। এই বিভাগে দেশের স্কোর বেড়ে হয়েছে ৪৩.৮। সংস্কৃতির আন্তর্জাতিক প্রসার, তথ্যের আদানপ্রদান এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ—তিনটি ক্ষেত্রেই উন্নতির কথা জানিয়েছে গবেষণা সংস্থা। তবে রিপোর্টে কিছু দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে। টাকার মূল্যহ্রাস, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। উপসাগরীয় সংঘাতের সময় ভারতের কূটনৈতিক উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে মূল্যায়নেও প্রভাব পড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ ও অঞ্চলকে ১৩১টি সূচকের ভিত্তিতে বিচার করা হয়েছে। অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা, কূটনৈতিক প্রভাব, ভবিষ্যতের সম্পদ, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক সম্পর্ক-সহ মোট আটটি বিষয় বিবেচনায় রাখা হয়েছে। রিপোর্টে আরও উঠে এসেছে, সামরিক শক্তির নিরিখে আমেরিকার সঙ্গে চীনের ব্যবধান ক্রমশ কমছে। দুই দেশের সামগ্রিক ক্ষমতার স্কোরের পার্থক্য এখন ৫.৩ পয়েন্ট। আমেরিকার স্কোর ৭৮.৯ এবং চিনের ৭৩.৬।

[youtube-feed feed=1]
Read More

Latest News