HomeScrollরাজ্যে ১০ হাজার ১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

রাজ্যে ১০ হাজার ১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী

পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-সহ একাধিক সংস্থার মাধ্যমে নিয়োগ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নেওয়া হবে ১ হাজার কর্মী

ওয়েব ডেস্ক : রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মোট ১০ হাজার ১৪৬ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডকে। কয়েকটি ক্ষেত্রে আবার জেলাশাসকদের মাধ্যমে প্রকল্পভিত্তিক চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগের তালিকায় সবচেয়ে বেশি পদ রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নতুন করে ১ হাজার কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সাব-ইনস্পেক্টর, কনস্টেবল, রাইফেলম্যান এবং অ্যান্টি নারকোটিক্স বিভাগেও নিয়োগ করা হবে। বিভিন্ন নিয়োগকারী সংস্থার মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হল রেখা পাত্রের, এখন কেমন আছেন?

অন্যদিকে, ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর নতুন করে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার সেই পরীক্ষার ভিত্তিতে ধাপে ধাপে নিয়োগ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News