HomeScrollবোলপুরের পর এবার হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি! অভিযুক্তের বাড়িতে অভিযান ঘিরে...
Asansol

বোলপুরের পর এবার হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি! অভিযুক্তের বাড়িতে অভিযান ঘিরে উত্তেজনা

সাইবার প্রতারণা-সহ একাধিক মামলায় অভিযুক্ত প্রতাপ দাসের বাড়িতে পুলিশের অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালানোর অভিযোগ। অভিযুক্তের খোঁজে তল্লাশি।

ওয়েব ডেস্ক : বোলপুরের পর এবার আসানসোলের (Asansol) হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। জানা গিয়েছে, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাওয়ের খোঁজে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় সে। বুধবার ইসমাইলের মাদার টেরেজা সরণির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে গুলিতে কেউ জখম হননি বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পুজোর আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিল প্রতাপ। পরিবারের সদস্যরা হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। বুধবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন পর ওই বাড়িতে ফিরেছে প্রতাপ। এরপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে শুরু হয় অভিযান। পুলিশ বাড়ির কাছাকাছি পৌঁছতেই গুলি চালিয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত বলে অভিযোগ।

আরও খবর :  আজ রাত থেকেই বদলাবে আবহাওয়ার মেজাজ! সপ্তাহের শেষে কলকাতা-সহ গোটা রাজ্যে ৩-৪ ডিগ্রি নামবে পারদ, শীতের বড় আপডেট

প্রতাপের বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযানের পর অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত ছিল কি না, কোথা থেকে অস্ত্র এল এবং পরিবারের সদস্যরা এই বিষয়ে কিছু জানেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতাপের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News