HomeBig newsনিখোঁজ ৩০ জন কাশ্মীরের বাসিন্দা, এখন পাকিস্তানের হিজবুল শিবিরে জোগাচ্ছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ,...
Jammu and Kashmir

নিখোঁজ ৩০ জন কাশ্মীরের বাসিন্দা, এখন পাকিস্তানের হিজবুল শিবিরে জোগাচ্ছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, টাকা!

শুধু তাই নয় ভারতের মাটিতে সীমান্ত পার সন্ত্রাসে মদত দিচ্ছে। অর্থ, অস্ত্র ইত্যাদির জোগান দিচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশ এ রকম তিরিশ জন জঙ্গির নাম তালিকা প্রকাশ করেছে।

ওয়েব ডেস্ক : ১৯৯১ থেকে ২০০৩ এই বারো বছরে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) থেকে নিখোঁজ এ রকম ৩০ জন এখন জঙ্গি শিবিরে নাম লিখিয়েছে। সীমান্ত পার করে পাকিস্তানে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে। শুধু তাই নয় ভারতের মাটিতে সীমান্ত পার সন্ত্রাসে মদত দিচ্ছে। অর্থ, অস্ত্র ইত্যাদির জোগান দিচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশ এ রকম তিরিশ জন জঙ্গির নাম তালিকা প্রকাশ করেছে।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপির বক্তব্য, এ নিয়ে বেশ কিছু তথ্য এবং নথি মাহোর পুলিশের হাতে এসেছে। মাহোর এবং চাস্সানার বাসিন্দারা পাকিস্তানের অস্ত্র প্রশিক্ষণের জন্য যায়। তারাই এখন ভারতের মাটিতে নাশকতা ঘটাতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অর্থ জোগান দিচ্ছে।

আরও খবর :  সাত বছরের আইনি লড়াইয়ে জয় জেট এয়ারওয়েজের কর্মীদের, দু’সপ্তাহের মধ্যে মিলবে ৪৮০ কোটি টাকার গ্র্যাচুইটি

রাসাই এলাকার বেশ কিছু জমিকে চিহ্নিত করেছে পুলিশ। যে জমি গুলি পাঁচ কুখ্যাত জঙ্গির মালিকানাধীন বলে জানতে পেরেছে পুলিশ। জমি গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News