HomeScrollবাংলাদেশে পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত অন্তত ২
Bangladesh

বাংলাদেশে পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত অন্তত ২

শেখ হাসিনার সমর্থকদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত শরিয়তপুর। বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ-সহ আহত একাধিক, পুড়ল বেশ কয়েকটি মোটরবাইক।

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। রবিবার দক্ষিণ-মধ্য বাংলাদেশের শরিয়তপুর জেলায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ ব্যক্তিরাও রয়েছেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ঢাকায় সাংবাদিকদের জানান, ঘটনার জেরে দু’জনের মৃত্যু হয়েছে। তাঁর বক্তব্য, সকালে পদ্মা সেতু এলাকায় একটি গোষ্ঠী অবরোধ তৈরির চেষ্টা করে। এরপর তাদের মধ্যে বিবাদ বা সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সীমান্তরক্ষী বাহিনী-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর :  মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলা, মৃত্যু হল ১৭ জনের

হাসিনার সমর্থকেরা আগেই পদ্মা সেতু অবরোধের ডাক দিয়েছিল। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অংশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। ডিসেম্বর মাসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন হাসিনা। তার আগে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরে সেখানে অবরোধের বিরোধিতা করতে আসা শাসকদল বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে গুলির আঘাতে এক জনের মৃত্যু এবং আরও দু’জনের গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। অন্তত ১২ থেকে ১৩টি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও পুলিশ জানিয়েছে।

২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে ১৫ বছরের শাসনের অবসান হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, হাসিনার শাসনকালে আন্দোলন দমনের অভিযানে অন্তত ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২০ হাজারেরও বেশি মানুষ।

[youtube-feed feed=1]
Read More

Latest News