HomeScrollদক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস
Earthquake

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস

ম্যানহাটন বিচের কাছে কম্পনের উৎসস্থল। একের পর এক আফটারশকে আতঙ্ক, সতর্কতামূলক পদক্ষেপ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর ও প্রশাসনের।

ওয়েব ডেস্ক : শনিবার শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ উপকূলীয় শহর ম্যানহাটন বিচের কাছে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই একাধিক আফটারশক হয়। তবে প্রাথমিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ম্যানহাটন বিচের দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। শহরটির উপকূল থেকে প্রায় ৬ মাইল দূরেও উৎসস্থলের অবস্থান বলে জানানো হয়েছে। ২০১৪ সালের পর লস অ্যাঞ্জেলেস অঞ্চলে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কম্পনের অভিঘাতে প্যাসাডেনার রোজ বোল স্টেডিয়ামের প্রেস বক্সও দুলে ওঠে। সেখানে কয়েক ঘণ্টা পরেই ইউএসসি-ইউসিএলএ ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল।

আরও খবর :  বাংলাদেশে পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত অন্তত ২

ভূমিকম্পের প্রভাব পড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও। কম্পন অনুভব করে বিমান নিয়ন্ত্রণকক্ষের এক কর্মী অবতরণের জন্য এগিয়ে আসা পাইলটদের বিমান ঘুরিয়ে নিতে বলেন। বিমানবন্দরের টার্মিনাল ৭-এ কয়েকটি জানলার কাচ ভেঙে যাওয়ায় একটি চলাচলের পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ভূমিকম্পের পর ৪০টিরও বেশি আফটারশকের খবর মিলেছে। কয়েকটির মাত্রা ছিল ৩ বা তার বেশি। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ ধরেও ছোটখাটো কম্পন চলতে পারে। তবে সময়ের সঙ্গে আফটারশকের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News