HomeBig newsসংসদের বিশেষ অধিবেশনের আগে তৎপর বিজেপি, সাংসদদের জন্য তিন লাইনের হুইপ জারি
PM Modi

সংসদের বিশেষ অধিবেশনের আগে তৎপর বিজেপি, সাংসদদের জন্য তিন লাইনের হুইপ জারি

৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ, নারী সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের বিল ঘিরে প্রস্তুতি কেন্দ্রের

ওয়েব ডেস্ক : সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে বিজেপির সংসদীয় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ৭ লোক কল্যাণ মার্গে তাঁর সরকারি বাসভবনে বিজেপি পার্লামেন্টারি পার্টির এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডলে মোদি লেখেন, বিজেপির সংসদীয় দলের এক্সিকিউটিভ কমিটির সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, বিশেষ অধিবেশনের আগে লোকসভার বিজেপি সাংসদদের জন্য তিন লাইনের হুইপ জারি করেছে দল। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। ওই সময় একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও সেগুলি পাশ করানোর প্রক্রিয়া চলতে পারে। সরকারের অবস্থানের পক্ষে সাংসদদের সমর্থনও চাওয়া হয়েছে।

আরও খবর : পণের দাবিতে বিয়ে বাতিল, পাত্রের বাবার হাতে খেলনা গাড়ি তুলে দিলেন কনের পরিবার

এর আগে রবিবার নারী সংরক্ষণ কার্যকর করার বিষয়ে সরকারের অবস্থান ফের স্পষ্ট করেন মোদি। প্রস্তাবিত ‘নারী শক্তি বন্দন সংশোধনী’কে সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, দেশের রাজনৈতিক ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা দীর্ঘদিনের। বিজেপি-এনডিএ সরকার সেই প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ। নারী ক্ষমতায়নের লক্ষ্য থেকে সরকার সরে আসবে না বলেও জানান প্রধানমন্ত্রী।

এক ভিডিও বার্তায় মোদি রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়েও বড় করে দেখলে নারী ক্ষমতায়ন এবং দেশের স্বার্থ—দু’টিই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রস্তাবিত সংশোধনী পাশ করাতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন তিনি। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং নারী সংরক্ষণ সংক্রান্ত সংশোধিত প্রস্তাবগুলি পেশ করার কথা কেন্দ্রের। প্রস্তাবিত প্যাকেজে রয়েছে সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ২০২৬, আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী। এই প্রস্তাবগুলির মাধ্যমে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসনের প্রস্তাব রাখা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News