Wednesday, July 8, 2026
Homeবিনোদনঅস্ট্রেলিয়ার প্রবাদপ্রতীম ক্রিকেট খেলোয়াড় এবার দক্ষিণী ছবি 'রবিনহুড' এ

অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতীম ক্রিকেট খেলোয়াড় এবার দক্ষিণী ছবি ‘রবিনহুড’ এ

ওয়েব ডেস্ক: তার ইনস্টাগ্রামে ঘুরে বেড়ালে দেখা যায় প্রচুর রিলস। সেই সমস্ত রিলসে বোঝা যায় যে তেলেগু-তামিল ছবির প্রতি তার ঝোঁক রয়েছে। আর সেই জন্যই এইসব ছবির টুকরো অংশ তার অনুরাগীদের সঙ্গে নেট দুনিয়ায় শেয়ার করেন।
তিনি অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতীম খেলোয়াড় তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের ময়দানের পর এবার তিনি বিনোদন জগতে পা রাখতে চলেছেন। জানা যাচ্ছে খুব শীঘ্রই তার দক্ষিণী ছবিতে অভিষেক হতে চলেছে।
তিনি দক্ষিণী সুপারহিট ছবি
‘পুষ্পা’ থেকে অনুপ্রাণিত হয়ে নানান রিল তৈরি করে নেট মাধ্যমে যথেষ্ট নজর কেড়েছিলেন। ‘পুষ্পা’ পোজে তার তোলা ছবি এবং ভিডিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার তৈরি করা একাধিক রিলস সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট মজার বলে নেটিজেনদের মনে হয়েছে। তিনি একাধিকবার জানিয়েছেন যে তার দক্ষিণ ভারতের ছবি দেখতে যথেষ্ট ভালো লাগে।
জানা যাচ্ছে ‘রবিনহুড’ শীর্ষক একটি তেলেগু ছবিতে একটি বিশেষ চরিত্রে নাকি দেখা যাবে এই অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকাকে। রবিনহুড ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রীলীলা এবং নীতিনকে। এটি একটি অ্যাকশন কমেডি ঘরানার ছবি। গতবছর  ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি অস্ট্রেলিয়ায় এই ছবির জন্য শুটিং সেরে ফেলেছেন। চলতি মাসেই নাকি মুক্তি পেতে পারে ছবিটি। অর্থাৎ আগামী ২৮ শে মার্চ বড় পর্দায় আসছে ডেভিড ওয়ার্নার অভিনীত ‘রবিনহুড’ ছবিটি। খুব স্বাভাবিক কারণেই দর্শকদের মধ্যে তাকে নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ক্রিকেটের মাঠ পার করে রূপোলি পর্দায় কিভাবে তিনি বিচরণ করেন তা নিয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto