Wednesday, March 25, 2026
HomeScrollমেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী
Subhashree Ganguly

মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী

‘আমার দোষটা কোথায়?’ মেসি-কাণ্ডে মুখ খুললেন শুভশ্রী

কলকাতা: মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে তুঙ্গে উত্তেজনা। নিওনেল মেসির সঙ্গে ছবি পোস্ট করায় চূড়ান্ত কটাক্ষের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।স্ত্রীর পক্ষ নিয়ে পদক্ষেপ করেছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ। মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী।

মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন শুভশ্রী। তা নিয়ঃ শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। ট্রোল করা হচ্ছে তাঁকে। তাঁর পরিচালক স্বামী তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এই নিয়ে সরব হয়েছেন। টিটাগড় থানায় অভিযোগও দায়ের করেছেন। অবশেষে মেসির সঙ্গে তাঁর ছবি ও যুবভারতী স্টেডিয়ামে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৬ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় একাধিক বিষয় তুলে ধরেছেন শুভশ্রী। মেসির সঙ্গে তাঁর ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন। বললেন, “এই ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।” সেই আমন্ত্রণ পেয়েই তিনি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন। সেখানে আরও অনেকে ছিলেন জানিয়ে টলিউড এই অভিনেত্রী বলেন, “বড় বড় শিল্পপতিরা ছিলেন। সাংবাদিকরা ছিলেন। ১০টার কিছুটা পরে মেসির সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি ছবি তুলি। তারপর আমি যখন বেরিয়ে আসছি, তখন আয়োজকদের পিআর টিম থেকে আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই, তাহলে তাদের জন্য সুবিধা হয়। কারণ, ওখানেও মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা ছিল। যেখানে আমি থাকলে তাদের সুবিধা হবে বলে জানিয়েছিল।” শুধু আমি নয়, ওখানে থাকার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন টলিউড থেকে তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, এই প্রশ্ন উঠছে জানিয়ে শুভশ্রী বলেন, “এটা আয়োজকরাই বলতে পারবেন।”সে দিন হোটেল থেকে বেরিয়ে যুবভারতী পর্যন্ত যান শুভশ্রী। সেই সময়ে অভিনেত্রীর সহযোগী দলের কর্মীরা ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করার চেষ্টা করতে থাকেন। কিন্তু মাঠে জ্যামার থাকায় সেই ছবিগুলি তখন পোস্ট হয়নি বলে জানান শুভশ্রী।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে কুরুচিকর মন্তব্য, থানায় অভিযোগ দায়ের রাজ চক্রবর্তীর

শুভশ্রী জানান, তিনিও নিজের মাঠের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন। পুরো পরিস্থিতির দায় আয়োজকদের বলেও দাবি করেন শুভশ্রী। পরিস্থিতি অশান্ত হওয়ার পরে বেরিয়ে যান সেখান থেকে। শুভশ্রী সব শেষে জানান, তিনি মানুষের আবেগ বুঝতে পারছেন। তাই প্রথম দিকে তাঁর দিকে আসা কটাক্ষের কারণ বুঝতে পারছিলেন। সাড়ে এগারোটা নাগাদ মেসি ঢোকেন, ঢোকার পর যা হয়েছে তা আমি নিজের চোখে দেখেছি। মাঠে ঢুকে আমি নিজে ওঁকে দেখতে পারছিলাম না, আপনারা কী করে দেখবেন? এরপর ঝামেলা শুরু হল, আমার একটা শুটিংয়ে যাওয়ার কথা ছিল। আমার দেরি হয়ে গিয়েছিল, আমি ওখান থেকে বেরিয়ে যাই।

কটাক্ষের প্রসঙ্গে শুভশ্রী বলেন, “এরপর শুরু হয় আর একটা ঘটনা। আমাকে ট্রোল করা। আমাকে অকথ্য গালাগালি। আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি করলেন, যেন মনে হল মেসি যখন মাঠে ঢুকেছেন, আমি একা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলাম। আমি তাঁর সঙ্গে সেলফি তুলছিলাম। আপনারা বলতে পারবেন, আমি কোথায় ছিলাম?আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমি হায়াতে গিয়ে ছবি তুলেছি সেটা দোষ? যা হয়েছে একই অন্যায় তো আমার সঙ্গেও হচ্ছে! আমি একজন নারী বলে আমাকে যা খুশি বলা যায়? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন, হায়াতে শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? একটা রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে। আমাকে দেগে দেওয়া হচ্ছে টিএমসি বিধায়কের স্ত্রী, ওমুক নেতার প্রাক্তন প্রেমিকা! এটা ২০২৬! একজন নারী হয়ে আর একজন নারীকে এমনটা বলছেন? আবার জানতে চাই, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন কি আমি ব্লক করেছি? এভাবে নিজেদের মানবিকতা হারিয়ে ফেলবেন না। ওরা কিন্তু এদের সঙ্গে যুক্ত ছিল না!

অন্য খবর দেখুন 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto