Tuesday, March 24, 2026
HomeScrollনতুন বছরের প্রথম মাস কেন জানুয়ারি? জানুন ইতিহাস
New Year 2026

নতুন বছরের প্রথম মাস কেন জানুয়ারি? জানুন ইতিহাস

ইংরেজি ক্যালেন্ডারে কেন ১ জানুয়ারি থেকেই বছরের শুরু?

ওয়েব ডেস্ক: নতুন বছরকে (New Year) স্বাগত জানাতে পৃথিবীর নানা প্রান্তে পালিত হয় হরেক উৎসব-অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন ওঠে, ইংরেজি ক্যালেন্ডারে কেন ১ জানুয়ারি (January 1) থেকেই বছরের শুরু? আর কেনই বা বছরের প্রথম মাসের নাম জানুয়ারি (January History)?

ইতিহাসবিদদের মতে, প্রায় দু’হাজার বছর আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার একটি ক্যালেন্ডার চালু করেন। সেই ক্যালেন্ডার অনুযায়ী ১ জানুয়ারি পালিত হত রোমানদের পেগান উৎসব। ধীরে ধীরে সেই দিনটিই বছরের প্রথম দিন হিসেবে প্রতিষ্ঠা পায়। যদিও ইতিহাসে এমন সময়ও ছিল, যখন ২৫ মার্চ বা ২৫ ডিসেম্বরকে বছরের শুরু ধরা হত।

আরও পড়ুন: প্রথম নিউ ইয়ার পালিত হবে কোন দেশে?

‘জানুয়ারি’ নামটির উৎসও রোমান সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। রোমানদের দ্বিমুখী দেবতা জানুসের নাম থেকেই এসেছে জানুয়ারি। ল্যাটিন ভাষায় জানুসের আরেক নাম ছিল ‘ইয়ানুরিয়া’, যার অর্থই জানুয়ারি। জানুসকে পরিবর্তন, সূচনা ও সমাপ্তির প্রতীক হিসেবে মানা হত। তাই বছরের প্রথম মাসটি তাঁর নামেই উৎসর্গ করা হয়।

রোমান পুরাণ অনুযায়ী, জানুসের দুটি মুখ—একটি অতীতের দিকে, অন্যটি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা স্পেনসারের মতে, এই দ্বিমুখী রূপ জানুয়ারি মাসের তাৎপর্যকে আরও গভীর করে। তাঁর ব্যাখ্যায়, জানুয়ারি অতীতকে বিদায় জানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। নতুন কিছু শুরু করার জন্য এই মাসটিকেই সবচেয়ে যুক্তিযুক্ত মনে করা হত।

এছাড়াও রোমের কৃষিজীবনের সঙ্গে জানুয়ারির বিশেষ সম্পর্ক ছিল। শীতের প্রকোপ কাটতে শুরু করে এই সময় থেকেই, দিন বড় হতে থাকে। ফলে চাষবাসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই রোমান সমাজে জানুয়ারি মাসকে নতুন সূচনা হিসেবে গুরুত্ব দেওয়া হত।

পরবর্তীতে ষোড়শ শতকে পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। এই ক্যালেন্ডার অনুযায়ী ১ জানুয়ারিকেই নতুন বছরের প্রথম দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজ বিশ্বের প্রায় সব দেশেই সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয়—আর তাই নতুন বছরের শুরু মানেই ১ জানুয়ারি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot