Thursday, July 16, 2026
HomeScrollইউনুস সরকারকে ৪ ঘন্টা সময় দিল ছাত্ররা, এবার কী হবে?

ইউনুস সরকারকে ৪ ঘন্টা সময় দিল ছাত্ররা, এবার কী হবে?

ওয়েব ডেস্ক: ছাত্র আন্দোলনের (Student Protest in Bangladesh) জেরে আবারও উত্তাল ঢাকা। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে বাংলাদেশের রাজধানীর বিভিন্ন প্রান্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) পড়ুয়াদের সঙ্গে অধীনস্থ সাতটি কলেজের ছাত্রছাত্রীদের সংঘাত পৌঁছেছে চরম পর্যায়ে। রবিবার রাতেও নীলক্ষেত মোড়ে সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনায় উত্তেজনা তৈরি হয়। ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ (Police) ও বিজিবি (BGB) মোতায়েন করা হয়। তাহলে যে ছাত্র আন্দোলনের পর হাসিনা সরকারের পতন হয়েছে, সেরকম আন্দোলন থেকে ইউনুস সরকারও (Mohammned Yunus) গদিচ্যুত হবে?

সোমবার সকালে সাতটি কলেজের শিক্ষার্থীরা একটি সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, তাঁদের ৬ দফা দাবির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ হল অন্যতম। এছাড়াও, নিউমার্কেট থানা এলাকার ওসি এবং এসি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত ও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে পড়ুয়াদের পক্ষে।

আরও পড়ুন: বিপাকে ইউনুস প্রশাসন, বন্ধ মার্কিন সহায়তা, চাপ বাড়ালেন ট্রাম্প

সোমবার আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, এই দাবিগুলি পূরণ করার জন্য ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে তাঁরা আরও চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই কারণে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধীনস্থ সাতটি কলেজের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাস বরাবরই রাজনৈতিক পট পরিবর্তনের সূচনা করেছে। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরেই শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতন ঘটে। এরপরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে সময়ের সাথে সাথে এই সরকারের কার্যক্রম নিয়েও বাড়ছে ক্ষোভ। এই নতুন আন্দোলন কি আবারও বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot