HomeScrollভারতে দ্রুতগতির ইন্টারনেট দিতে প্রস্তুত স্টারলিঙ্ক, রিলায়েন্সের বার্তার পর কী জানাল মাস্কের...
Starlink

ভারতে দ্রুতগতির ইন্টারনেট দিতে প্রস্তুত স্টারলিঙ্ক, রিলায়েন্সের বার্তার পর কী জানাল মাস্কের সংস্থা?

পাঁচ বছরের প্রস্তুতি ও পরিকাঠামো তৈরির দাবি স্টারলিঙ্কের। তবে ভারতে বাণিজ্যিক পরিষেবা শুরুর ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া রয়েছে।

ওয়েব ডেস্ক : ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক (Starlink)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিযোগিতা সংক্রান্ত বক্তব্যের জবাবে সংস্থাটি জানিয়েছে, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভারতের নিয়ন্ত্রক সংস্থা, শিল্পক্ষেত্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং টেলিকম অপারেটরদের সঙ্গে কাজ করেছে তারা। ভারতীয় গ্রাহকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও তৈরি করা হয়েছে বলে দাবি স্টারলিঙ্কের।

স্টারলিঙ্কের বক্তব্য, ভারতের মধ্যে নির্দিষ্ট ব্যবস্থা, গেটওয়ে এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যাতে দেশের ইন্টারনেট যোগাযোগ নিরাপদে পরিচালনা করা যায়। এই প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনও রয়েছে বলে দাবি করেছে স্টারলিঙ্ক।

আরও খবর :  পাঁচ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, নিউ ইয়র্কে গ্রেফতার ৩০ বছরের মহিলা

এই বক্তব্যের নেপথ্যে রয়েছে স্টারলিঙ্কের (Starlink) ভারতে প্রবেশ নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এলন মাস্ক অভিযোগ করেছিলেন, কিছু প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী তাঁর সংস্থার ভারতে পরিষেবা চালুর পথে বাধা তৈরি করছে। সেই অভিযোগের প্রেক্ষিতে রিলায়েন্স জানিয়েছিল, স্যাটেলাইট যোগাযোগের বাজারে স্টারলিঙ্ক-সহ সব সংস্থার প্রতিযোগিতাকে স্বাগত জানায় তারা। তবে প্রত্যেক সংস্থাকে দেশের আইন ও সরকারি নীতি মেনে চলতে হবে বলেও স্পষ্ট করে রিলায়েন্স।

রিলায়েন্স আরও জানিয়েছে, জিও-র নিজস্ব স্যাটেলাইট পরিষেবাও প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, স্টারলিঙ্ক জানাল, ভারতে পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অনুমোদন নিয়ে তারা কাজ করেছে। তবে বাণিজ্যিক পরিষেবা শুরুর আগে বাকি নিয়ন্ত্রক ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News