Thursday, July 16, 2026
HomeScrollপশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে! রিপোর্টে ইঙ্গিত IMF-এর
IMF

পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে! রিপোর্টে ইঙ্গিত IMF-এর

ভয়ঙ্কর মন্দার মুখে পড়তে চলেছে বিশ্বের অর্থনীতি!

ওয়েব ডেস্ক : বেশ কিছু দিন ধরে উত্তপ্ত পশ্চিম এশিয়া (West Asia)। যার প্রভাব এমনিতেই পড়েছে গোটা বিশ্বে। অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলেও নিজেদের রিপোর্টে জানাল ইন্টারন‌্যাশনাল মানিটরি ফান্ড (IMF) বা আইএমএফ। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ভয়ঙ্কর মন্দার মুখে পড়তে চলেছে বিশ্বের অর্থনীতি (World Economy)। যা শেষ বার হয়েছিল ১৯৮০ সালে।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক নামে একটি রিপোর্ট (Report) প্রকাশ করেছে আইএমএফ (IMF)। সেখানে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে তাতে বিশ্ব অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব পড়বে। ২০২৬ ও ২০২৭ সালে এর প্রভাব অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়বে বলেই জানানো হয়েছে।

আরও খবর : উত্তর মেরুর বুকে ‘মাউন্ট শরৎ’! বীরভূমের বাঙালি বিজ্ঞানীর নামে আর্কটিকের শৃঙ্গ

এই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, চলতি বছরে বিশ্বে অর্থনৈতিক বৃদ্ধির হার থাকবে ২ শতাংশের নিচে। এছাড়া বলা হয়েছে, ১৯৮০ সালের পর এটি হল পঞ্চনবার, যেখানে এমন মন্দার ঘটনা ঘটল। রিপোর্টে আরও বলা হয়েছে, ব্যারেল প্রতি তেলের দাম যদি ১১০ থেকে ১২৫ ডলারে পৌঁছয়। তাহলে বিশ্বে চরম অর্থনৈতিক মন্দা দেখা যাবে।

এদিকে ২০২৭ সালে মূল্যস্ফীতি ৬ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ (IMF)। তবে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট এতে কোনও আশঙ্কা দেখছেন না। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিম বিশ্বের উপর ইরানের পরমাণু হামলার আশঙ্কা দূর করতে সামান্য অর্থনৈতিক সমস্যা মেনে নিতে হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot