Thursday, June 18, 2026
HomeBig newsইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প! দ্বিতীয় দফার বৈঠকের ইঙ্গিত!
America Iran Conflict

ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প! দ্বিতীয় দফার বৈঠকের ইঙ্গিত!

ইরানকে একটি ‘বড় ধরনের সমঝোতার’ প্রস্তাব দেওয়া হতে পারে!

ওয়েবডেস্ক- মধ্যপ্রাচ্যের (Middle East)  সংঘাত কোনদিকে? হরমুজ (Strait of Hormuz)  উন্মুক্ত করতে মরিয়া আমেরিকা (America) । সূত্রের খবর, হরমুজ খুলে দিতে পারে ইরান! তবে সম্পূর্ণ নয়। ওমানের (Oman)  দিকের অংশ খুলে দেওয়া হতে পারে। মানে হরমুজ আংশিক খোলা হতে পারে।।

বুধবার মার্কিন কর্মকর্তারা (US Officials)  জানিয়েছেন, আমেরিকা পাকিস্তানে অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শান্তি নিয়ে আলোচনা আশাবাদী। পাকিস্তানে ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনায় নিয়ে আলোচনা করছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।

এদিকে, ওয়াশিংটন তার বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে না নিলে তেহরান লোহিত সাগরের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইসলামাবাদে ব্যর্থ আলোচনার পর এই সপ্তাহে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে একটি নতুন বার্তা নিয়ে একটি পাকিস্তানি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা “খুব সম্ভবত” পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত হবে। সেই নিয়েই আলোচনাগুলো চলছে এবং আমরা একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।”

আরও পড়ুন-  ট্রাম্পের কাছে নতি স্বীকার! হরমুজ খুলতে পারে ইরান!

প্রথম দফার আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধের অবসান ঘটাতে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক পুরোনো বিরোধের মেটাতে ইরানকে একটি ‘বড় ধরনের সমঝোতার’ প্রস্তাব দেওয়া হচ্ছে।

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘একই’— ইরান থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা নির্মূল এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। যে প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ প্রবাহিত হয়, সেটি মার্কিন-ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ইরানি বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে আছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO