Sunday, June 14, 2026
HomeScrollমস্কোর উপর ৫০০ ড্রোন দিয়ে হামলা ইউক্রেনের!
Ukraine-Russia

মস্কোর উপর ৫০০ ড্রোন দিয়ে হামলা ইউক্রেনের!

ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর

ওয়েব ডেস্ক : মস্কোর (MOSCOW) কাছে ড্রোন হামলা ইউক্রেনের (Ukraine)। ৫০০টি ড্রোন (Drone) দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি রুশ সরকারি সংবাদমাধ্যমের। রাতভর এই হামলা চালানো হয়েছে বলে খবর। এই হামলার পাল্টা জবাব দিয়েছে রাশিয়া (Russia)। দাবি করা হয়েছে, ইউক্রেনের ছোড়া ১২০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রুশ সরকারি সংবাদমাধ্যম শহরের মেয়রকে উদ্ধৃত করে জানিয়েছে, এটা গত এক বছরের সবথেকে বড় হামলা। সম্প্রতি কিভে হামলা করেছিল রাশিয়া (Russia)। তার জেরে প্রাণ হারিয়েছিলেন ২৫ জন। তার পরেই ৫০০ ড্রোন দিয়ে হামলা চালাল ভলোদিমির জেলেস্কির দেশ। সূত্রের খবর, এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।

আরও খবর : ৯ মাসে ৬১ মহিলার যৌন নির্যাতন! দিল্লির যুবককে কড়া শাস্তি অস্ট্রেলিয়ায়

রুশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনের (Ukrine) এই হামলার কথা স্বীকার করে নিয়েছেন। সঙ্গে জানানো হয়েছে, যো ড্রোনগুলি (Drones) দিয়ে হামলা চালানো হয়েছিল সবগুলোকেই ধ্বংস করা গিয়েছে। তবে কিভের মেয়র বলেছেন, ১২টি ড্রোনকে নামানো হয়েছে।

জানা যাচ্ছে, এই ড্রোনের ধ্বসাবশেষ বিভিন্ন জায়গায় পড়েছিল। তার জেরে একাধিক জায়গায় আগুন লেগে যায়। এমনকি শেরেমেটিয়েভো বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইউক্রেন (Ukraine) পাল্টা দাবি করেছে, কিভ লক্ষ্য করে সারারাত ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d