HomeScrollট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে স্থগিতাদেশ
Donald Trump

ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে স্থগিতাদেশ

নতুন প্রশিক্ষণ কর্মসূচির জন্য ভিসা সাক্ষাৎকার স্থগিত বা পুনর্নির্ধারণ, কবে থেকে ফের শুরু হবে জানায়নি আমেরিকা

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) যাওয়ার ভিসা নিয়ে বড় অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, বিদেশে থাকা সমস্ত কূটনৈতিক দফতরের আধিকারিকদের জন্য একটি নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সেই কারণেই ভিসা পরিষেবার অ্যাপয়েন্টমেন্টে পরিবর্তন করা হচ্ছে।

যাঁদের ইতিমধ্যেই ভিসা ইন্টারভিউ (Vida Interview) তারিখ নির্ধারিত ছিল, তাঁদের অনেককেই অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের বিষয়ে ইমেল পাঠানো হয়েছে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে তাঁদের জানানো হয়েছে। তবে ঠিক কবে থেকে স্বাভাবিকভাবে ভিসা ইন্টারভিউ শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা দেয়নি মার্কিন বিদেশ দফতর।

আরও খবর : ইন্দোনেশিয়ার সঙ্গে ‘বনতারা’র বড় অংশীদারিত্ব, বন্যপ্রাণ স্বাস্থ্য ও সংরক্ষণে নতুন উদ্যোগ

মার্কিন প্রশাসনের বক্তব্য, নতুন প্রশিক্ষণের মূল লক্ষ্য হল ভিসা (Visa) আবেদনকারীদের আরও বিস্তারিতভাবে যাচাই করা এবং সব আবেদনকারীর ক্ষেত্রে একই ধরনের মূল্যায়ন নিশ্চিত করা। বিশেষ করে কোনও আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের জনকল্যাণমূলক সুবিধার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা চিহ্নিত করার বিষয়ে কনস্যুলার আধিকারিকদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় দফার মেয়াদে আমেরিকার অভিবাসন নীতি ক্রমেই কঠোর হচ্ছে। ভিসা ও গ্রিন কার্ড বাতিল, আবেদনকারীদের আরও কড়া যাচাই এবং বিভিন্ন অভিবাসন বিধিনিষেধ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার একটি নীতিও মার্কিন আদালত বাতিল করে দেয়। আদালতের মতে, ওই সিদ্ধান্তে বিদেশসচিবের ক্ষমতার সীমা অতিক্রম করা হয়েছিল। তবে এবার ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার জন্য উদ্বেগ তৈরি হয়েছে আবেদনকারীদের মধ্যে।

[youtube-feed feed=1]
Read More

Latest News