Sunday, February 8, 2026
HomeScrollমহাকাশের বুকে বিরল ঘটনা! দেখে তাজ্জব খোদ ইলন মাস্ক
Starlink Satellite

মহাকাশের বুকে বিরল ঘটনা! দেখে তাজ্জব খোদ ইলন মাস্ক

স্টারলিঙ্কের স্যাটেলাইটে এমন ঘটনা ঘটল, যা আগে কোনওদিন ঘটেনি

ওয়েব ডেস্ক: মহাকাশে (Space) বিরল ঘটনা। গ্যাস চেম্বার লিক করে গ্যাস বেরিয়ে কিছু অংশ ভেঙে পড়লেও নাটকীয়ভাবে পুরোপুরি নষ্ট হল না স্টারলিঙ্কের স্যাটেলাইট (Starlink Satellite)। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪১৮ কিলোমিটার উঁচুতে ঘটল এই ঘটনা। এর জেরে প্রাথমিকভাবে চিন্তায় পড়লেও পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইলন মাস্ক (Elon Musk)।

স্পেসএক্স (SpaceX) সূত্রে জানা গিয়েছে, স্যাটেলাইটটির প্রপালশন ট্যাঙ্কে আচমকা এক অপ্রত্যাশিত ত্রুটি দেখা দেয়। অতিরিক্ত চাপের কারণে ট্যাঙ্ক থেকে গ্যাস বেরিয়ে আসে, যার ফলে স্যাটেলাইটটি কক্ষপথ থেকে প্রায় ৪ কিলোমিটার নিচে নেমে যায়। সেই সঙ্গে কিছু ধ্বংসাবশেষও ছড়িয়ে পড়ে। স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘূর্ণায়মান অবস্থায় চলে যায়, যদিও আশ্চর্যজনকভাবে সেটি ভেঙে পড়েনি।

আরও পড়ুন: বিরাট সাফল্য! ২০২৫ শেষ হওয়ার আগে কী সুখবর দিল ISRO?

ঘটনার একদিন পর ব্রিটেনের ওয়েস্টমিনস্টার-ভিত্তিক স্পেশাল ইন্টেলিজেন্স সংস্থার স্যাটেলাইট থেকে তোলা হাই-রেজোলিউশনের ছবিতে দেখা যায়, আলাস্কার উপর দিয়ে প্রদক্ষিণকালে ক্ষতিগ্রস্ত স্যাটেলাইটটি এখনও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। স্বাধীন মহাকাশ পর্যবেক্ষকদের মতে, স্যাটেলাইটটির আশপাশে একাধিক বস্তু শনাক্ত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে কোনও সংঘর্ষ নয়, ভিতরের যান্ত্রিক বা রাসায়নিক ত্রুটির ফলেই ঘটেছে এই ঘটনা।

তবে এর জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য কোনও বিপদের সম্ভাবনা নেই। পাশাপাশি, পৃথিবীর ক্ষেত্রেও উদ্বেগের সেরকম কিছুই নেই। কম উচ্চতার কক্ষপথে থাকার ফলে বায়ুমণ্ডলের ঘর্ষণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্যাটেলাইটটি এবং সেটির ধ্বংসাবশেষ পুড়ে ছাই হয়ে যাবে বলে জানিয়েছে স্পেসএক্স।

দেখুন আরও খবর:

Read More

Latest News