Monday, May 18, 2026
HomeScroll'মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে সোনার বাংলা গড়তে পারি', বললেন অমিত শাহ
Amit Shah

‘মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে সোনার বাংলা গড়তে পারি’, বললেন অমিত শাহ

পুজো উদ্বোধনে এসে বিদ্যাসাগরের ভূয়সী প্রশংসা শাহর

কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর এবারের থিম ‘অপারেশন সিঁদুর’। ডকুমেন্ট্রির মাধ্যমে খুব সুন্দর করে সেই থিম ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো (Santosh Mitra Square Durga Puja) প্যান্ডেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ‘সবার প্রথমে আমি রাজ্যের মানুষকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের নবরাত্রিতে ৯ দিনের পুজো হয়। আজ শুধু বাংলায় নয়, ভারত ও বিশ্বজুড়ে এই উৎসব প্রসিদ্ধ হয়েছে। আর বাংলার এই দুর্গাপুজোর ঐতিহ্য গোটা বিশ্ব দেখে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি যাতে ২০২৬ সালে বাংলায় একটি নতুন সরকার গঠিত হয়। রাজ্যের হারানো সোনার বাংলার গৌরব যেন পুনরুদ্ধার করতে পারে সেই সরকার।’ আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটমুখী বঙ্গে অমিত শাহের পুজো উদ্বোধন বেশ তাৎপর্যপূর্ণ, দাবি করছিল ওয়াকিবহাল মহল।

এদিন শাহ বলেন, ৯ দিন ধরে বাংলার প্রতিটি মানুষ শক্তির আরাধনায় নিজেকে সমর্পণ করেন। এটা বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এইমাত্র মায়ের পুজো করেছি। প্রার্থনা করেছি, এই ভোটের পর বাংলায় এমন সরকার গড়ে উঠুক, যা সোনার বাংলা তৈরি করতে পারবে। সুরক্ষিত, সুজলাং-সুফলাং বাংলা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।অমিত শাহ বলেন, ‘নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন পূরণ করে বাংলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে হবে।’

আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, বিদ্যাসাগর কলেজে যাচ্ছেন অভিষেক

পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই অমিত শাহ বিদ্যাসাগরকে স্মরণ করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন, তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য।”পাশাপাশি অমিত শাহ বলেন, ‘বাংলায় পুজোর শুরুতে ভারী বৃষ্টি হয়েছে। সেই সময়ে ১০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot