Saturday, July 11, 2026
HomeBig newsভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে বড়সড় বেটিং চক্র! গ্রেফতার ১
Illegal betting

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে বড়সড় বেটিং চক্র! গ্রেফতার ১

বেটিং চক্রের পর্দা ফাঁস কলকাতা পুলিশের!

ওয়েব ডেস্ক : গত রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত (India) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। কিন্তু সেই ম্যাচে প্রোটিয়াদের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। ফলে টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ টিম ইন্ডিয়াকে তাদের প্রথম ম্যাচে হারতে হয়েছে। তা নিয়ে হতাশ ক্রিকেটার থেকে শুরু করে ভক্তরা। কিন্তু সেই ম্যাচকে ঘিরে ঘিরে বড়সড় অনলাইন বেটিং চক্রের হদিস পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের অভিযানে ধরা পড়ল এই চক্রের মূল সন্দেহভাজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ তারিখে হওয়া ম্যাচকে কেন্দ্র করে বিপুল অঙ্কের টাকার অবৈধ বেটিং (Illegal betting) চলছিল। তদন্তে নেমে কলকাতা পুলিশের এআরএস (Kolkata Police ARS) একটি বিশেষ অভিযান চালায়। এর পরেই গ্রেফতার (Arrest) করা হয় প্রতীক পিঞ্চা নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি রাজস্থানের বিকানের-এ বলেই জানা গিয়েছে।

আরও খবর : অকাল বৃষ্টিতে নেমেছে তাপমাত্রা, দীর্ঘস্থায়ী হবে বসন্তের আমেজ?

তদন্তে উঠে এসেছে, হওড়ার একটি অফিস ঘর থেকেই এই অবৈধ বেটিং চক্র চালানো হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, কাগজের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল ওই অভিযুক্ত। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই বেটিং চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ (Police)।

এই অভিযানে পুলিশ প্রায় ৪০ হাজার টাকা নগদ, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে বলেই খবর। এগুলি বেটিং চক্রে লেনদেনের কাজে ব্যবহৃত হত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে। পুরো চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto