HomeScrollভোট মুখী বাংলায় বিজেপির 'পরিবর্তন যাত্রা', বঙ্গে আর কী কী কর্মসূচী
BJP Parivartan Yatra

ভোট মুখী বাংলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, বঙ্গে আর কী কী কর্মসূচী

বিজেপি চাইছে চমক আর প্রচার, কতটা ফল দেবে তা ভবিষ্যৎ-ই বলবে

কলকাতা: রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রায়’ (BJP Parivartan Yatra) একদিনে রাজ্য অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (J. P. Nadda), নিতিন নবীন (Nitin Nabin)-সহ হেভিওয়েটরা। পরিবর্তন যাত্রা বা রথ যাত্রা র ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এক সঙ্গে এত প্রথম সারির নেতাদের এই ভাবে বঙ্গে দেখা যায় নি।এখনও পর্যন্ত যা খবর, পয়লা মার্চ নতিন নবীন, অমিত শাহ , জেপি নাড্ডা , ধর্মেন্দ্র প্রধান এবং অন্নপূর্ণা দেবী রাজ্যের নানা প্রান্তে উপস্থিত থাকবেন ।

বিজেপি সূত্রে খবর, ১ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রাইদিঘি বিধানসভা কেন্দ্র থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে নদিয়া জেলা থেকেও এই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।কেন্দ্রীয় মন্ত্রী নিতিন নবীন ১ মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন। আবার ২ মার্চ ইসলামপুরে থাকবেন নিতিন নবীন ,আমতায় রাজনাথ সিং, বীরভূম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারনবীশ ,সন্দেশখালিতে আসছেন শিবরাজ সিং চৌহান। একইদিনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে যাত্রা শুরু করবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিল্পাঞ্চল আসানসোল থেকেও পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।অন্য দিকে, ২ মার্চ সন্দেশখালি থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

আরও পড়ুন: এবার মেট্রো চলবে ব্যাটারি আর ইনভার্টারে, কলকাতা মেট্রোর বিরাট সিদ্ধান্ত

এত হেভিওয়েট নেতাদের বঙ্গে একসঙ্গে আগে দেখা যায়নি। আসলে বিজেপি চাইছে চমক আর প্রচার। তাতে মানুষের কাছে পৌঁছাতে সুবিধা বলে তারা মনে করছে। রথযাত্রা এত নেতার সমাগম করে বিজেপি এমন এক “মহল” তৈরি করতে চাইছে , যাতে বাংলা মানুষ মনে করেন এবার বিজেপির সরকার। এই নেতাদের রথের পর ১৫ মার্চ বিগ্ৰেডে নরেন্দ্র মোদির সভা। আসলে রথ প্রচারের অঙ্গ।আর হেভিওয়েট নেতারা রাজ্য বিজেপির কাছে চমক। ২৬ ভোটে এই চমক কতটা কাজে লাগবে – সেটা ভবিষ্যৎই বলবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন যাত্রা বিজেপির অন্যতম বড় সংগঠনমূলক কর্মসূচি হতে চলেছে। এর মাধ্যমে বিজেপি রাজ্যের বিভিন্ন জেলায় নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News