Wednesday, May 27, 2026
HomeBig newsবাদ যেতে পারে ১ কোটি ২০ লক্ষ নাম! জৈন ধর্মের অনুষ্ঠান থেকে...

বাদ যেতে পারে ১ কোটি ২০ লক্ষ নাম! জৈন ধর্মের অনুষ্ঠান থেকে SIR নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

'লুকিয়ে লুকিয়ে এই ছুপা রুস্তমরা নাম বাদ দিয়েছে', ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েবডেস্ক-  এসআইআর (SIR) আবহে চাপানউতোর অব্যাহত রাজ্যে। চূড়ান্ত তালিকা (Final List)  বের হওয়ার আগে ফের এসআইআর নিয়ে আজ জৈন ধর্মের এক অনুষ্ঠান (Jain Ceremony) থেকে সুর চড়াতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) । সেই সঙ্গে যাদের নাম বাদ পড়বে সেই নিয়ে আক্ষেপও ছিল তৃণমূল সুপ্রিমোর গলাতে। আজ জৈন ধর্মের ত্যাগের দর্শনের প্রতীক জৈন মানস্তম্ভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তারপরেই সন্ত কুটিয়া গুরুদ্বারা উদ্বোধন করলেন। ভবানীপুরে জৈন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাকার জৈন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। বৌদ্ধ জৈন মাইনরিটি মুসলিম সব ধর্মের জন্য কমিউনিটি হল তৈরি হল মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ১ কোটি টাকা ব্যয়। ১৪৬ টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ২১ জন বেকার যুবকদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডে জৈন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী মানুষ দেশের এখানে থাকেন। আমার সঙ্গে এখানে কোনও ঝগড়া হয় না। আমি একাধিক লোকের বাড়িও চলে যাই। কোনও দুর্ঘটনা ঘটলেও যাই। আমি এখানে আজ অনুষ্ঠান করলাম। কারণ আমি চাই সমাজ সেবা করতে। মানস স্তম্ভ করলাম কারণ অহংকার ছেড়ে আমি এসেছি। আজ সবাই খুশি থাকুক। কয়েকজনের কাজ আমি তাই আমার থেকে দিলাম।’

আরও পড়ুন-  SIR নথিতে মাধ্যমিক অ্যাডমিটের সঙ্গে সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক! কী বলল সুপ্রিম কোর্ট?

মুখ্যমন্ত্রী বলেন, আমি অহংকারের জন্য নয় আমি প্রার্থনা করব অহিংসার জন্য। যে কথা গান্ধীজি বলে ছিলেন সত্যের জয় হোক। আজকে SIR চলছে অনেক লোকের নাম বাদ গেছে। ৫০ লক্ষ নয় ৮০ লক্ষ আর ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে। আমি নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে ছিলাম। লুকিয়ে লুকিয়ে এই ছুপা রুস্তমরা নাম বাদ দিয়েছে। যখন তালিকা বের করবে যার নাম থাকবে না তাদের কত দুঃখ হবে। আমি প্রার্থনা করে যাচ্ছি যার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাদের নাম যাতে বাদ না যায়। এটা যদি সফল হয় তাহলে আমি আবার মাথা ঠেকাতে আসব বলেন মুখ্যমন্ত্রী। শেষে তিনি বলেন, জিও ও জিনে দো। মুখ্যমন্ত্রী বলেন, আমি দেখে দেব আপনারা ট্রাস্ট বানিয়ে নিন। বাকি আমি দেখে নেব বলে জৈন ধর্মের মানুষ দের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, জৈন ধর্মের পবিত্র প্রার্থনা স্তম্ভ এখানে আজ উদ্বোধন হল। চার ভাষায় এই মন্ত্র লেখা রয়েছে। জৈন ধর্মের সঙ্গে রাজ্যের সম্পর্ক রয়েছে।
জৈন ধর্মের সঙ্গে আমাদের রাজ্যের সম্পর্ক আছে। বর্ধমান ও পুরুলিয়া জেলায় অনেক মন্দির আছে। আমি পরেশনাথ মন্দিরে পর্যন্ত গিয়েছি। গুজরাতি, মাড়োয়ারি জানি। এর একাধিক শব্দ আমাদের বাংলা শব্দের সঙ্গে সংযুক্ত। এই মানস স্তম্ভ হল অহংকার না থাকা। আমরা সমাজের জন্য কাজ করি। সমাজের শান্তির জন্য কাজ করি। জৈন ধর্মের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক আগে থেকে আছে। ভগবান মাহবীরের ছোট বেলায় তিনি বর্ধমান জেলায় থাকতেন। আমাদের এখনে একটা জেলা আছে। মান স্তম্ভ উপরে লেখা আছে অহিংসা। জৈন ধর্মের সঙ্গে বাংলার ভাষা মিল রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO