Wednesday, August 12, 2026
HomeScrollনোটিসে সাড়া না দেওয়ার অভিযোগ, আমতলায় অভিষেকের কার্যালয়ে বুলডোজার অভিযান
Abhishek Banerjee

নোটিসে সাড়া না দেওয়ার অভিযোগ, আমতলায় অভিষেকের কার্যালয়ে বুলডোজার অভিযান

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে প্রশাসনের বুলডোজার অভিযান

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) আমতলায় (Aamtala) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দলীয় কার্যালয়ে শনিবার বুলডোজার অভিযান চালায় প্রশাসন। অভিযোগ, বৈধ বিল্ডিং প্ল্যানের অনুমোদন ছাড়াই পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, একাধিকবার নোটিস পাঠিয়েও সন্তোষজনক জবাব না মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, গত ৩০ জুন প্রথম নোটিস পাঠানো হয়। পরে ৭ জুলাই আরও একটি নোটিস জারি করা হয় এবং ১৫ জুলাই সংশ্লিষ্ট পক্ষকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, ওই নোটিসগুলির কোনওটিরই জবাব দেওয়া হয়নি। এরপর শনিবার সকালে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। নিরাপত্তার বলয় তৈরি করে বুলডোজারের সাহায্যে ভবন ভাঙার কাজ শুরু হয়।

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা! – KolkataTV

প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট ভবনের নির্মাণ সংক্রান্ত বৈধ নথি ও অনুমোদিত প্ল্যান দেখানো যায়নি। জমির মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। ঘটনাস্থলে দমকলকর্মী ও প্রশাসনের শীর্ষ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।

অভিযান শুরু হতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের একাংশ ঘটনাস্থলে জড়ো হয়ে স্লোগান দেন এবং প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভবনটি অবৈধভাবে নির্মিত হয়েছিল। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এই ঘটনায় প্রশাসনের অভিযোগ ও পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor