Friday, July 3, 2026
HomeScrollযুবভারতী কাণ্ডে পুলিশি তদন্তে হস্তক্ষেপ নয়: হাইকোর্ট
Calcutta High Court

যুবভারতী কাণ্ডে পুলিশি তদন্তে হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

যুবভারতীতে বিশৃঙ্খলাতে CBI দাবি খারিজ হাইকোর্টের

কলকাতা: যুবভারতীর (Yuva Bharati Incident) ঘটনায় রাজ্যের গঠিত সিটের তদন্ত নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মুহূর্তে সিবিআই তদন্তের আবেদন নাকচ করে দিল আদালত। হাইকোর্ট জানায়, রাজ্যের তদন্ত কমিটি গঠন আইন মেনেই হয়েছে। গেজেট নোটিফিকেশন রয়েছে। আইন অনুযায়ী এমন কমিটি গঠনের ক্ষেত্রে বিধানসভায় প্রস্তাব পাশ করা বাধ্যতামূলক নয়। সোমবার এই সংক্রান্ত শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ ১৭ পাতার রায়ে স্পষ্ট জানিয়েছে, এখন তদন্তের প্রাথমিক পর্যায়। এই অবস্থায় হাইকোর্ট এই তদন্তে হস্তক্ষেপ করছে না।

সোমবার জনস্বার্থ মামলার শুনানিতে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন জানান, রাজ্যের গঠিত সিটের তদন্তে আপাতত কোনও হস্তক্ষেপ নয়। কোনও ঘটনার তদন্ত করা পুলিশের সাংবিধানিক অধিকার। তদন্তের এই অবস্থায় বলা যায় না এটা পক্ষপাতদুষ্ট। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত নয়। বিরল এবং ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে পুলিশের থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়া হয়। রাজ্যের গঠিত সিট তদন্ত চালিয়ে নিয়ে যাবে। মামলাকারীদের আবেদন মেনে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। রাজ্য এবং আয়োজক সংস্থাকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: চোর ধরতে গিয়ে ট্যাংরায় আক্রান্ত পুলিশ, আহত ৭

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO