ওয়েব ডেস্ক : চোরবাগান (Chorbagan incident) সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে গতি আনল বিশেষ তদন্তকারী দল বা সিট। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিল ফরেনসিক দল এবং থ্রি-ডি স্ক্যানার। প্রায় ১৫ মিনিট ধরে ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। মণ্ডপের পরিকাঠামো, প্রবেশ ও প্রস্থানের পথের মাপ এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তদন্তকারীরা।
বিপুল সংখ্যক দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করার পর কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। মণ্ডপ ভেঙে পড়ার মতো বিভ্রান্তিকর ঘোষণা কেন মাইকে করা হয়েছিল, সেই প্রশ্নও তদন্তের কেন্দ্রে। ওই ঘোষণার জেরে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল কি না, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করতে ঘটনাস্থলের বিভিন্ন দিক খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।
আরও খবর : ভোরে হালকা শীতের আমেজ, পুজোর পর মনোরম আবহাওয়া! তবে আগামী সপ্তাহেই বদলাবে পরিস্থিতি
এদিকে মাইকে বিভ্রান্তিকর ঘোষণা করার অভিযোগে ক্লাব সদস্য সেন্টুকে নদিয়া থেকে আটক করেছে পুলিশ। কার নির্দেশে তিনি ওই ঘোষণা করেছিলেন, তা জানতে তাঁকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘোষণার পিছনে কী কারণ ছিল এবং দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, সেই বিষয়ে তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা।
চোরবাগানকাণ্ডে ১৯ জনের মৃত্যুর ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে সিট গঠন করেছে রাজ্য সরকার। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে।







