Wednesday, July 15, 2026
HomeScrollমুমূর্ষু রোগী রেফার রুখতে জিরো টলারেন্স নীতি নিল রাজ্য সরকার
Suvendu Adhikari

মুমূর্ষু রোগী রেফার রুখতে জিরো টলারেন্স নীতি নিল রাজ্য সরকার

হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে নজরদারি চালাতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সার টিকাকরণ (Cervical Cancer Vaccine) কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনের এই অনুষ্ঠান থেকে রেফার রোগ রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘রোগী রেফারে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার।’ দালালচক্র, রেফার রুখতে লাইভ মনিটারিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। জেলা হাসপাতালগুলির উপর নজরদারির জন্য কন্ট্রোলরুম তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রোগী রেফারের অভিযোগে ইতিমধ্যেই কলকাতা মেডিক্যালের MSVP-র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এদিন তিনি বলেন, ২৪ ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম চালু থাকবে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে সরাসরি নজর রাখা হবে। হাসপাতালে দালাল চক্র চলছে কি না, চিকিৎসক রয়েছেন কি না, রোগীরা পরিষেবা পাচ্ছেন কি না, হাসপাতালে কুকুর, বেড়াল ঘুরে বেড়াচ্ছে কি না, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে না তা এবার থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে সরাসরি দেখবে সরকার।

আরও পড়ুন: রাজ্যে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে একটি হাসপাতালেও যাতে রেফার না হয় সেই কারণে সমন্বয়ের কাজ করছে সরকার। রাজ্য সরকারের কাছ থেকে বেসরকারি হাসপাতালগুলি এক টাকায় জমি নিয়েছেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অতিরিক্ত চাপ হলে এই সব বেসরকারি হাসপাতালগুলিতে রোগী পাঠানো হবে। এর জন্য ১৫ শতাংশ পর্যন্ত বেড থাকবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এসএসকেএম হাসপাতালে নতুন করে ১০০টি বেড বাড়ানো হচ্ছে। পাশাপাশি রাজ্যে ৬ কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা পাবেন বলেও জানান তিনি। তিনি জানান, হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। ৪৬৭টি প্রধানমন্ত্রী জনওষুধি কেন্দ্র চালু হতে চলেছে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমানেও মেডিক্যাল কলেজ তৈরি হবে। এসরকারি হাসপাতাল থেকে পাঠানো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রোগীদের পরিষেবা দিতে বাধ্য থাকবে সেই সব বেসরকারি হাসপাতালগুলি। এছাড়াও দালাল চক্র, রোগী রেফার সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot