Thursday, June 18, 2026
HomeScrollতৃণমূলকে ভালো করার দায়িত্ব নিল আরএসএস? ঘাসফুল কর্মীদের দলে টানতে নতুন কৌশল...
RSS

তৃণমূলকে ভালো করার দায়িত্ব নিল আরএসএস? ঘাসফুল কর্মীদের দলে টানতে নতুন কৌশল সংঘের?

সরকার পরিবর্তনের পর যাঁরা নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন, তাঁদের সংগঠনের আওতায় আনতেই উদ্যোগী হয়েছে আরএসএস!

ওয়েব ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে যাচ্ছে সংগঠনের সমীকরণও। বিজেপিতে (BJP) যোগদান নিয়ে যখন ‘ভালো তৃণমূল’ বনাম ‘খারাপ তৃণমূল’ বিতর্ক (Good TMC Vs Bad TMC Controversy) তুঙ্গে, ঠিক তখনই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস (RSS)। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত করতেই বিশেষ পরিকল্পনা নিয়েছে সংঘ পরিবার।

সূত্রের খবর, দলে লোক নেওয়ার ক্ষেত্রে এবার আর কোনও ‘ভালো’ বা ‘খারাপ’ তকমা থাকছে না। সরকার পরিবর্তনের পর যাঁরা নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন, তাঁদের সংগঠনের আওতায় আনতেই উদ্যোগী হয়েছে আরএসএস। সেই লক্ষ্যেই শুরু হচ্ছে দুটি বিশেষ কর্মসূচি— ‘পরিচয় বর্গ’ এবং ‘প্রারম্ভিক বর্গ’। প্রাথমিকভাবে উত্তরবঙ্গ এবং পশ্চিম মেদিনীপুরে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। পরে ধাপে ধাপে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: কাকলির অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠাবেন স্পিকার? লোকসভায় এবার চাপে পড়বেন কল্যাণ?

জানা গিয়েছে, ‘পরিচয় বর্গ’ মূলত প্রাথমিক স্তরের সংযোগ কর্মসূচি। এর মাধ্যমে নতুনদের সঙ্গে আরএসএসের পরিচয় করানো হবে এবং সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা হবে। সপ্তাহে একাধিক দিন তিন ঘণ্টার ক্লাস বা বৈঠকের আয়োজন করা হবে। কোথাও সপ্তাহে দু’দিন, কোথাও আবার তিন দিন পর্যন্ত এই কর্মসূচি চলতে পারে। আরএসএসের অভিজ্ঞ কর্মীরাই এই ক্লাস নেবেন বলে জানা যাচ্ছে।

এরপর রয়েছে ‘প্রারম্ভিক বর্গ’। এই ধাপে দীর্ঘমেয়াদি সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে নতুনদের ধীরে ধীরে সংঘের কাজের সঙ্গে যুক্ত করা হবে। সূত্রের দাবি, প্রায় দু’বছর ধরে চলবে এই পর্যায়ের প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপি যেখানে সরাসরি তৃণমূল থেকে যোগদানকারীদের গ্রহণ নিয়ে অস্বস্তিতে পড়ছে, সেখানে আরএসএস ভিন্ন কৌশলে সেই কাজ করতে চাইছে। অর্থাৎ সরাসরি রাজনৈতিক দলে না এনে আগে সাংগঠনিক স্তরে তাদের ‘গ্রহণযোগ্য’ করে তোলার চেষ্টা হতে পারে।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার ছবি সামনে এসেছে। বহু জায়গায় পুরানো তৃণমূল পার্টি অফিস বদলে বিজেপির পতাকা উঠেছে বলেও দাবি বিরোধীদের। এই আবহে আরএসএসের নতুন কর্মসূচিকে ঘিরে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে— তবে কি তৃণমূলের প্রাক্তন কর্মীদের ‘শুদ্ধিকরণ’ করে বিজেপির সংগঠনে জায়গা করে দেওয়ার দায়িত্ব নিল আরএসএস? যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি আরএসএস বা বিজেপি নেতৃত্ব।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO