Monday, June 8, 2026
HomeScrollনিট, এসএসসির আরও এক সর্বভারতীয় পরীক্ষায় বিভ্রাট
CUET UG Exam

নিট, এসএসসির আরও এক সর্বভারতীয় পরীক্ষায় বিভ্রাট

যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে গেল পরীক্ষা

ওয়েব ডেস্ক : নিট, এসএসসির পর এবার আরও এক সর্বভারতীয় পরীক্ষা (Exam) বড়সড় বিভ্রাট। শনিবার দেশজুড়ে ছিল সিইউইট ইউজি (CUET UG) পরীক্ষা। পরীক্ষা দিতেও পৌঁছে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। তবে শেষ মুহূর্তে তাঁদের জানানো হয় টেকনিক্যাল গ্লিচ তথা যান্ত্রিক ত্রুটি (Technical glitch) ধরা পড়েছে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে। এই কারণে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। বিরোধীরা এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) সমালোচনা করেছেন।

বেশ কিছু দিন আগে নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। ফলে বাতিল হয় পরীক্ষা। নতুন করে এই পরীক্ষা হবে আগামী ২১ জুন। এর পর এসএসসি পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। যার ফলে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পর সমস্যা ধরা পড়ল সিইউইট ইউজি (CUET UG) পরীক্ষা নিয়ে।

আরও খবর : পঞ্জাবে বিরাট জয় আপের, নির্দলের থেকেও কম ভোট পেল বিজেপি!

শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে জানানো হয়েছে, অনলাইন পরীক্ষা কেন্দ্র টিসিএসে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। এর জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, এনিয়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কাল ৯টায় পরীক্ষা দিতে পৌঁছেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু, সাড়ে ১১টায় তাঁরা পরীক্ষায় বসতে পারেন। এদিকে দুপুরের পরীক্ষা তিনটের পরিবর্তে চারটে থেকে শুরু হবে বলে জানানো হয়েছে এনটিএ-র তরফে।

এই ঘটনা নিয়ে আপ নেত্রী অতিশী কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সঙ্গে পড়ুয়াদের একটি ভিডিও সেয়ার করেছেন। তবে এ নিয়ে এখনও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠছে, কেন বার বার এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188