Friday, August 14, 2026
HomeScrollসরছে ধর্মতলার বাস ডিপো
Esplaned Bus Stand

সরছে ধর্মতলার বাস ডিপো

যাত্রীদের জন্য থাকছে এয়ার কন্ডিশনড ওয়েটিং রুম

কলকাতা: ধর্মতলায় তৈরি হচ্ছে নতুন সরকারি বাস ডিপো (Dharmatala Bus Depot)। বৃহস্পতিবার থেকে এই ডিপো থেকে শুরু হবে পরিষেবা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন (Esplanade Metro)  ও রানি রাসমণি অ্যাভিনিউ-এর (Rani Rashmoni Avenue)  মাঝ বরাবর তৈরি হয়েছে এই নতুন বাস ডিপো। জানা গিয়েছে,  উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (WBTC) বাস ছাড়বে এখান থেকে। যাত্রীদের জন্য থাকছে এয়ার কন্ডিশনড ওয়েটিং রুম। এর আগে জোঁকা এসপ্ল্যানেড রুটে মেট্রোয় করিডরের পিছনে ছিল বাস ডিপো। এই কারণেই যাত্রীদের সুবিধার্থে সেখান থেকে সরল বাস ডিপো। এর ফলে মেট্রোর কাজ আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জোঁকা-এসপ্ল্যানেড রুটে মেট্রোয় করিডরের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড। এই কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ধর্মতলায় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। তাই ডিপো সরানোর কাজ দ্রুত এগোবে বলেই জানিয়েছেন রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা। নয়া বাস ডিপো তৈরি হবে পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্লানেড স্টেশনের জোড়া প্রবেশপথ এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশে। বৃহস্পতিবার থেকে সরকারিভাবে পরিষেবা শুরু হবে এই নতুন ডিপোর। বাস ডিপোতে বাসের ঢোকা এবং বেরোনোর পথ— দু’টিই রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে। এমতাবস্থায় যান নিয়ন্ত্রণ কীভাবে সম্ভব? খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: মিমিকে আইনি নোটিস, ২০ লক্ষ টাকার মামলা দায়ের তনয় শাস্ত্রীর, এবার কী হবে?

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকেই বাস ডিপো সরানো নিয়ে জল্পনা চলছিল। তবে একাধিক কারণে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে মাস দেড়েকেরও বেশি সময় লেগে যায়। পুরনো সরকারি বাস ডিপো থেকে প্রতিদিন বিভিন্ন রুটে একশোরও বেশি দূরপাল্লার বাস ছাড়ত। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, কলকাতা ট্রাম কোম্পানি এবং রাজ্য পরিবহণ নিগমের বাস চলত সেখান থেকে। বিশেষ করে সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শিলিগুড়িগামী নন-এসি ও এসি ভলভো বাস এই ডিপো থেকেই ছাড়ত।

নতুন বাস ডিপোতে কী কী সুবিধা?

নয়া ডিপোতে যাত্রী পরিষেবায় একাধিক আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে,

  • উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জন্য পৃথক বুকিং কাউন্টার
  • যাত্রীদের জন্য বাতানুকূল ওয়েটিং রুম
  • বাসচালক ও কর্মীদের জন্য পৃথক এসি ক্রু রুম
  • ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেট
  • পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য নির্দিষ্ট ঘর
  • তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড
  • একটি ৮ ফুট × ৬ ফুট বড় বোর্ড
  • দু’টি ৪ ফুট × ৩ ফুট বোর্ড (অপেক্ষার জায়গায়)
  • পাবলিক অ্যাড্রেস সিস্টেম
  • ডিপোর প্রবেশপথে প্রশস্ত সাইনবোর্ড
  • যাত্রী নিরাপত্তায় চারটি ১৬ মিটার হাই-মাস্ট ও চারটি ৯ মিটার বাতিস্তম্ভ, পাশাপাশি অতিরিক্ত আলোব্যবস্থা

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “আমরা সব সময়ই চেষ্টা করেছি যাতে জনগণের সুবিধা-অসুবিধা মাথায় রেখে কাজ করতে। মেট্রোর কাজ কিছুটা ধীরগতিতে চলছে, ওদেরও আরও গুরুত্ব দেওয়া উচিত। পরিবহণ দফতরের তরফে প্রয়োজনীয় সমস্ত ইকুইপমেন্ট দিয়ে ডিপো সাজিয়ে দেওয়া হয়েছে। ওই সামান্য জমি দেওয়ার জন্য মেট্রোকে ধন্যবাদ।”

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানান, “কিছু মেট্রো প্রজেক্ট দেরি হয়েছে। এখন বাস স্ট্যান্ড সরে গিয়েছে। বিসি রায় মার্কেট শিফট হবে কি না, সেটাও দেখতে হবে।” এক সাধারণ যাত্রীর কথায়, “এতে সবারই সুবিধা হবে বলে মনে হচ্ছে।” নতুন বাস ডিপো চালু হওয়ায় যাত্রী পরিষেবায় গতি ও আধুনিকতার ছোঁয়া মিলবে বলেই মনে করছে পরিবহণ দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k