Thursday, June 18, 2026
HomeScrollসাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

অসহযোগিতার অভিযোগে ইডির হাতে গ্রেফতার ডিসিপি শান্তনু

কলকাতা: সাড়ে ১০ ঘণ্টা জেরার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) গ্রেফতার করল ইডি (ED)।শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হবে। সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার করল ইডি। সূত্রের খবর, ইডি দফতরে জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। তদন্তে টানা অসহযোগিতার অভিযোগেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করে ইডি।

গোলপার্কের ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে। পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে একাধিক বার তলব করে ED। কিন্তু বার বারই সেই তলব এড়িয়ে যান শান্তনু। গত ২৮ এপ্রিল ED-র দফতরে ডাকা হলেও তিনি যাননি। নানা অজুহাতে কার্যত চোখে ধুলো দিয়ে এতদিন তিনি বেপাত্তা ছিলেন।জারি হয়েছিল লুক আউট নোটিশ।
অবশেষে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স হাজিরা দেন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ শান্তনু সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। রাত সাড়ে ৯টার পর তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:লালবাজারে চিঠি, সিজিও কমপ্লেক্সে হাজিরা কালীঘাট থানার প্রাক্তন ওসির

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO