Saturday, June 20, 2026
HomeScrollডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির
Kolkata Police

ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

একাধিক বার তলবের পরেও সাড়া দেননি, লুক আউট নোটিস জারি ইডির

কলকাতা: ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে ‘লুক আউট’ (Lookout Notice) নোটিস জারি করল ইডি।এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে (Santanu Sinha Biswas)। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেও অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগের দিন, গত ২৮ এপ্রিল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছিল যে, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল ওই দিন।কিন্তু কোনও বারই তিনি সশরীরে হাজিরা দেননি। এই পরিস্থিতিতে তিনি দেশ ছাড়তে পারেন, এমন আশঙ্কা করে শান্তনুর নামে লুক আউট নোটিস জারি করল ইডি।

দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি। ওই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি।এই মামলার সূত্র ধরেই গত মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। ভোর থেকে শুরু হয়েছিল অভিযান। শেষে রাত ২টো নাগাদ শান্তনুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। ওই অভিযান চলাকালীন শান্তনুকে প্রকাশ্যে দেখা যায়নি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় শান্তনু এবং তাঁর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই দিন তাঁদের কাউকে ইডির দফতরে যেতে দেখা যায়নি।ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেই অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, বিদেশে পালিয়ে যেতে পারেন এই পুলিশকর্তা। সেই জন্যই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা।

আরও পড়ুন: বিরোধী দলের বুথ, অটো ও টোটো স্ট্যান্ড বাজার দখল করা যাবে না, নির্দেশিকা জারি রাজ্য বিজেপির

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto