Friday, July 17, 2026
HomeScroll'আপনারা যদি এই খেলা খেলেন, আমি বড় খেলোয়াড়', বললেন মমতা
Mamata Banerjee

‘আপনারা যদি এই খেলা খেলেন, আমি বড় খেলোয়াড়’, বললেন মমতা

বিজেপি টাকা দিয়ে দল ভাঙাচ্ছে, অভিযোগ মমতার

ওয়েব ডেস্ক : বৈঠকে অনুপস্থিত ছিলেন অনেকে। অনেকে আবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। আবার দলবিরোধী কাজ করার জন্য বরখাস্ত করা হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের (TMC) এমন ডামাডোল পরিস্থিতির জন্য দলের একাংশ ও বিজেপিকে দুষলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার ফেসবুক লাইভ করে মমতা অভিযোগ করেছেন বিজেপি (BJP) টাকা দিয়ে দল ভাঙাচ্ছে। আবার এর জন্য ব্যবহার করা হচ্ছে পুলিশকে (Police)। সঙ্গে দলের কয়েকজন নেতাকে বিশ্বাসঘাতকের মতো কাজ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তাঁকে নাকি দলের বিধায়করা জানিয়েছেন, তাঁরা যদি বৈঠকে যান তাহলে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন, গাঁজা কেস দেওয়া হবে। তার পরে গ্রেফতার করা হবে। বলে রাখা দরকার, শনিবার কালীঘাটের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই অনুপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেছেন, তৃণমূলের নেতা-বিধায়কদের ভাঙানোর কাজ করছেন তারাই। পুলিশ বলে দিচ্ছে কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করার কথা বলছে। তার পর বিজেপি কার্যালয় থেকে ফোন করা হচ্ছে। এদিকে দল বিরোধী কাজের জন্য সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল।

আরও খবর : অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল, বিস্ফোরক মুখ্যমন্ত্রী কী বললেন?

দলের নেতার উদ্দেশে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা (Mamata Banerjee)। বলেছেন, নেতারা ভয় পান, কর্মীরা নন। অনেকেই তৃণমূলের টিকিটের ফলে সাংসদ-বিধায়ক হয়েছেন। এখন দল হেরে গিয়েছে বলে অন্য দলের সঙ্গে বোঝাপড়া করছেন। মমতা আরও বলেছেন, কেউ সম্পদ বাঁচাতে, কেউ পুলিশি থ্রেট ও আবার কেউ পুলিশ অ্যারেস্ট করবে বলে বোঝাপড়া করছেন। কিন্তু যে হাজার হাজার কর্মীরা গ্রেফতার হয়েছেন, তাঁরা কী করবেন? প্রশ্ন তুলেছেন তিনি।

এছাড়া অভিষেকের ঘটনা নিয়ে মমতা (Mamata Banerjee) বলেছেন, আমার পরিবারের একজনের জীবন যাচ্ছিল। তবে অভিষেক মাথানত না করে ফাইট করেছে। কল্যাণকেও মারা হয়েছে, তিনিও ফাইট করেছেন। এর পাশপাশি অন্যদলের দিকে পা বাড়ানো কর্মীদের উদ্দেশে বলেছেন, যারা বিজেপিতে যাবেন বলে ঠিক করে নিয়ে, তাঁরা বলবেন না যে দলের কেউ তাঁদের দেখেননি। দলের তরফে সমস্ত সহযোগিতা করা হয়েছে। এছাড়া বিজেপির উদ্দেশে কড়া ভাষায় বলেছেন, তৃণমূলের ভাঙার খেলা করে লাভ নেই। ‘আপনারা যদি এই খেলা খেলেন, আমি বড় খেলোয়াড়’ বলেও মন্তব্য করেছেন মমতা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot