Friday, March 27, 2026
HomeScrollSIR প্রক্রিয়ায় অনিয়ম! কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, পাল্টা চিঠি শুভেন্দুর
Shuvendu Adhikari

SIR প্রক্রিয়ায় অনিয়ম! কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, পাল্টা চিঠি শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা

ওয়েবডেস্ক-  আর কয়েকদিন বাদেই বাংলায় বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। এসআইআর (SIR) আবহে রাজ্যে টালমাটাল পরিস্থিতি। এই আবহে কমিশনকে (Election Commission) কড়া ভাষায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। রাজ্যের দাবি না মানলে প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এবার মুখ্যমন্ত্রীর পাল্টা কমিশনকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। তাঁর আরও বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। শুভেন্দুর জোরালো অভিযোগ, এসআইআর স্থগিত করতে চেয়ে যে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, সেখানেই প্রমাণ মিলেছে।

এদিকে ভোটে কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হবে, সংবেদনশীল এলাকাগুলির দিকে বিশেষ নজর দিচ্ছে কমিশন।রাজ্যে কত দফায় ভোট হবে, সেই অনুযায়ী কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এর পরেই ঘোষণা হবে ভোটের নির্ঘন্ট।

ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দিতে দিল্লি গেছেন পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। উপস্থিত থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলা ছাড়াও ভোটমুখী পাঁচ রাজ্যের সিইওদের বৈঠক করবে কমিশন।

এসআইআর পর্বে একাধিক অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই মুহূর্তে সুষ্ঠু ভোট করানোটাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন-  SIR চলছে ‘হোয়াটসঅ্যাপ নির্দেশে’! নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার

বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। কমিশন সূত্রে খবর, বিগত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতার নির্যাস নিয়েই কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেটি ঠিক হবে। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে বেশ কয়েকটি তথ্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, স্পর্শকাতর বুথগুলির দিকে অতিরিক্ত নজর দেওয়া হবে। কড়া নিরাপত্তার পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন।

এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto