Saturday, June 6, 2026
HomeScrollরাতভর অবস্থানে চাকরিহারারা, আজ মিছিল শহরে

রাতভর অবস্থানে চাকরিহারারা, আজ মিছিল শহরে

কলকাতা: ‘চাকরি ফেরত চাই!’ এই দাবিতেই রাতভর এসএসসি (SSC) ভবনের সামনে অবস্থানে শামিল চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব আন্দোলনকারীরা। বুধবার রাতে অবস্থানস্থলে যান বিজেপি সাংসদ তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) । অপরদিকে, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। শুক্রবার এসএসসি অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। সোমবার তাঁদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি জানান, সুপ্রিম কোর্টের রায় মেনেই চাকরি নিশ্চিত করবেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ঃযোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনও ভাবে না যায়, তার ব্যবস্থা আমরা করব। আপনি আপনার কাজ করুন। আপনাকে কেউ চাকরি থেকে বরখাস্ত করেনি।”

আরও পড়ুন: তেতে উঠেছে শহর, আজ বিকেলে কালবৈশাখীর সম্ভবনা ?

প্রসঙ্গত, চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “২৬ হাজার চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তা মুখ্যমন্ত্রী। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। অযোগ্যদের জন্য যোগ্যদেরও বলি করা হয়েছে।”

চাকরিহারাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার কসবা। বুধবার ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিহারারা। সেই সময়ই পুলিশের সঙ্গে ধরপাকড় হয়। পরিস্থিতি সামলাতে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠি চালায় পুলিশ। টেনেহিঁচড়ে সরানো হয় বিক্ষোভকারীদের। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন আমজনতা থেকে আন্দোলনকারীরা।

দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini