HomeScrollপ্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি
Phiroze Edulji Passed away

প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি

তাঁর প্রয়াণে শোকের ছায়া আইনজীবী মহলে

ওয়েব ডেস্ক : প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি (Phiroze Edulji)। সোমবার তিনি প্রয়াত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, প্রবীণ আইনজীবীর (Lawyer) লিভার-সহ একাধিক বয়সজনিত সমস্যা ছিল। তা নিয়েই কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তাঁর প্রয়াণে শোকের ছায়া আইনজীবী মহলে।

কলকাতা হাইকোর্টের অন্যতম বর্ষীয়ান নেতাদের মধ্যে একজন ছিলেন। তিনি ১৯৯৭ সালে কলকাতা হাইকোর্টে আইজীবী (Lawyer) হয়ে কাজ শুরু করেছিলেন। সম্প্রতি আর জি কর ধর্ষণ ও হত্যা মামলায় জোরাল সওয়াল করেছিলেন ফিরোজ এডুলজি (Phiroze Edulji)। এর জন্য ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এই মামলা আবার শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এর মাঝেই বর্ষীয়ান আইনজীবীর চলে যাওয়াকে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

আরও খবর : তোলাবাজির অভিযোগ! সল্টলেকে তৃণমূল নেতা গণপিটুনি, উত্তপ্ত এলাকা

আরজি করের পাশাপাশি বগটুই-কামদুনি সহ বেয কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাতে লড়েছিলেন ফিরোজ এডুলজি (Phiroze Edulji)। তাঁর সওয়ারলের পরেই বগটুই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। এছাড়া নিয়োগ দুর্নীতি মামলা সহ অন্যান্য বেশ কয়েকটি মামলায় সওয়ার করেছিলেন তিনি।

মূলত, পার্সি জোরাস্ট্রিয়ান সম্প্রদায়ের মানুষ ছিলেন এডুলজি (Phiroze Edulji)। তবে হিন্দুত্ব ও সনাতন ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান ছিল তাঁর। এছাড়া দীর্ঘদিন তিনি যুক্ত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে। তবে তাঁর প্রয়াণে শোকের ছায়া আইনজীবী মহলে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News