Monday, June 8, 2026
HomeScrollধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার
Mamata Banerjee

ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

বিজেপিকে ভীতুর দল, কাপুরুষের দল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কলকাতা: রবিবার রাতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হল। অন্যদিকে সোমবার এসআইরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মমতার ধরনার (Mamata Banerjee’s Dharna) চতুর্থদিনে পড়ল। এদিন ধরনা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপির তরফে ধরনামঞ্চের আশেপাশে লিফলেট বিলি করা হচ্ছে। এজেন্সিকে দিয়ে এ কাজ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন মমতা। আশেপাশে নজর রাখার নির্দেশও দেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই একজনকে হাতেনাতে ধরা হয়েছে।

এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে ধরনামঞ্চেই থাকছেন তিনি।ধর্নামঞ্চের সামনের জমায়েতে বিজেপি লিফলেট বিলির চেষ্টা করছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সজাগ থাকার এবং যারা এই কাজ করছে, তাদের হাতেনাতে ধরার কথা বলেছেন তিনি। বিজেপিকে ‘ভোট চোর’ বলে কটাক্ষ মমতার। বিভিন্ন এলাকায় বিজেপির গতিবিধির উপরে নজর রাখতে বলেছেন তিনি। বিজেপিকে ভীতুর দল, কাপুরুষের দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভীতুর দল, কাপুরুষের দল। মানুষ আসছে না। মানুষের সমর্থন নেই। তৃণমূল কর্মীদের কাছে এসেছে লিফলেট বিলি করতে। গলায় দড়ি দিয়ে মরা উচিত।” যারা এই কাজ করছে, তাদের পুলিশের হাতে তুলে দিয়ে এইআইআর করতেও বলেছেন মমতা।

আরও পড়ুন: ডোন্ট শাউট বলছেন এক মহিলাকে!’ জ্ঞানেশ কুমারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় চন্দ্রিমা

মমতা আরও বলেন, “সবাইকে আমি সতর্ক করছি। ধরনার জায়গায় নজর রাখুন। কোথায় গেল ওরা? পালিয়েছে বোধহয়। এদের আমাদের ধরতেই হবে। ” এরপরই ধর্মতলা চত্বরে তল্লাশি চালিয়ে একজনকে হাতেনাতে ধরা হয়।বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের লিফলেট বিলি করা হচ্ছিল ধর্মতলার ধর্নামঞ্চের কাছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, দু’জন এসে তাঁর হাতে ওই লিফলেট দিয়ে চলে যায়। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188