Sunday, June 28, 2026
HomeScrollশিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচে অবৈধ দখল উচ্ছেদে কড়া পুরসভা, ৭ দিনের...
Kolkata

শিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচে অবৈধ দখল উচ্ছেদে কড়া পুরসভা, ৭ দিনের আলটিমেটাম!

কলকাতা পুর কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে

ওয়েব ডেস্ক : অবৈধ দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বুলডোজার অভিযান চালানোর পর এবার নজরে এসেছে শিয়ালদহের বিদ্যাপতি সেতু (Vidyapati Setu) এবং সুকান্ত সেতুর (Sukanta Setu) নিচের অংশ। সেখানে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান ও অন্যান্য নির্মাণ সরাতে সংশ্লিষ্টদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিস জারি করা হয়েছে।

শনিবার পুরসভার পক্ষ থেকে এই দুই গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের নিচে নোটিস টাঙানো হয়। তাতে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় জায়গা খালি না করলে কলকাতা পুর কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে। বেআইনিভাবে দখল করা জমিতে কোনও ধরনের ব্যবসা বা নির্মাণ আর চলবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

আরও খবর : কলকাতাও কি হবে হকারমুক্ত? ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের

পুরসভার দাবি, যাদবপুর ও সন্তোষপুরের সংযোগকারী সুকান্ত সেতুর নিচে দীর্ঘদিন ধরে বাজার ও হকারদের দোকান বসে আসছে। একইভাবে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিদ্যাপতি সেতুর নিচেও অসংখ্য দোকান এবং একটি বড় বাজার গড়ে উঠেছে। এবার সেই সমস্ত অবৈধ দখল সরিয়ে জনসাধারণের চলাচল ও পরিকাঠামোকে আরও সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে তপসিয়া, কসবা, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায় বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। পাশাপাশি হাওড়া, শিয়ালদহ ও দমদমের মতো ব্যস্ত রেলস্টেশন সংলগ্ন অবৈধ দোকানও উচ্ছেদ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ফ্লাইওভারের নিচের দখলদারির বিরুদ্ধে পদক্ষেপ শুরু হল। অন্যদিকে, ঢাকুরিয়া থেকে যাদবপুর স্টেশন লাগোয়া বস্তি এলাকাতেও সম্প্রতি উচ্ছেদের নোটিস দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। প্রশাসনের দাবি, বহু বছর ধরে সরকারি জমি দখল করে সেখানে বসতি গড়ে উঠেছে। শুধু অস্থায়ী ঘর নয়, কয়েকটি দোতলা নির্মাণও হয়েছে। সেই এলাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO