HomeBig newsদশমীর সন্ধ্যায় নিউ টাউনে বিপত্তি! ঝুলন্ত রেস্তরাঁয় আগুন
New Town

দশমীর সন্ধ্যায় নিউ টাউনে বিপত্তি! ঝুলন্ত রেস্তরাঁয় আগুন

রেস্তরাঁ থেকে বেরোতে হুড়োহুড়ি, ল্যাডার নিয়ে আগুন নেভাল দমকল, কীভাবে ঘটল দুর্ঘটনা?

ওয়েব ডেস্ক : উৎসবের সন্ধ্যায় আচমকা আগুনের আতঙ্ক নিউ টাউনে (New Town)। বুধবার বিজয়া দশমীর সন্ধ্যায় ব্যস্ত রাস্তার উপর একটি ঝুলন্ত রেস্তরাঁয় আগুন (Fire) লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেই সময় রেস্তরাঁর ভিতরে প্রায় ৫০ জন ছিলেন বলে জানা গিয়েছে। আগুন নজরে আসতেই শুরু হয় ছোটাছুটি। উঁচুতে অবস্থিত রেস্তরাঁ থেকে নিরাপদে নীচে নামতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।

রেস্তরাঁ থেকে নামার জন্য লিফট ও সিঁড়ির ব্যবস্থা থাকলেও আগুন লাগার পর পরিস্থিতি সামাল দেওয়া সহজ ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা ল্যাডার ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও খবর :  চোরবাগানকাণ্ডে তদন্তের দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের কমিটি, তিন মাসে রিপোর্ট

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়েছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

অগ্নিকাণ্ডের সময় রেস্তরাঁ থেকে আগুনের ফুলকি নীচের রাস্তায় পড়তে দেখা যায়। বিপদের আশঙ্কায় ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News