Saturday, June 20, 2026
HomeScrollযাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব!

যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব!

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অশান্তির ঘটনায় এবার এসএফআই (SFI) নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) তলব করল যাদবপুর থানার পুলিশ (Police Summon)। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েবকুমার একটি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। অভিযোগ, তাঁর গাড়ির ঢাকায় এক ছাত্র আহত হন। এরপর ক্যাম্পাসে গাড়ি ভাঙচুর এবং ছাত্র আহতের ঘটনা ঘটে। সৃজন ভট্টাচার্যের কাছে থাকা সেই দিনের ঘটনার ভিডিয়ো এবং ছবি সম্পর্কে জানতেই আজ সন্ধ্যা ৬টায় তাঁকে থানায় ডাকা হয়েছে।

লালবাজার সূত্রে খবর, সেদিন ক্যাম্পাসে ঠিক কী ঘটেছিল এবং সৃজন ভট্টাচার্যের কাছে সঠিক কী কী তথ্য রয়েছে, তা জানার জন্যই এই তলব। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “ঘটনার সমস্ত অভিযোগের তদন্তের স্বার্থেই তাঁকে তলব করা হয়েছে।” এ বিষয়ে সৃজন ভট্টাচার্য বলেন, “আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। আমার কাছে যা ছবি ও ভিডিয়ো ফুটেজ রয়েছে, সেগুলি নিয়ে তদন্তের স্বার্থে থানায় যেতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় থানায় যাব।”

আরও পড়ুন: কংগ্রেসে থেকেও বিজেপির সঙ্গে যোগাযোগ, বহিষ্কার করা হবে তাদের: রাহুল গান্ধী

পুলিশ সূত্রে জানা গেছে, সৃজন ভট্টাচার্যের কাছে মূলত কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। যেমন—
– গত শনিবার যাদবপুর ক্যাম্পাসে সঠিক কী ঘটনা ঘটেছিল?
– ঘটনাটি স্বতঃস্ফূর্ত ছিল নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল?
– যদি পরিকল্পিত হয়ে থাকে, তাহলে কারা এর পেছনে ছিল?
– সেদিন যাদবপুর ক্যাম্পাসে কারা কারা উপস্থিত ছিলেন?

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েব কুপার একটি সমাবেশকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপরে উঠে পড়েন ছাত্রছাত্রীরা। অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে, ছাত্রদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ি এক ছাত্রকে ধাক্কা মেরেছিল। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto