Wednesday, July 15, 2026
HomeBig newsবিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা
Abhishek Banerjee

বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা

অভিষেকের ঘটনায় বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ মমতা'র

ওয়েব ডেস্ক : মিন্টো পার্কের ওই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন, হাসপাতালের (Hospital) কর্তৃপক্ষকে ‘থ্রেট’ করা হচ্ছিল।

মমতা (Mamata Banerjee) বলেন, “বিজেপি সরকারের আচরণে আমি খুবই স্তম্ভিত এবং দুঃখিত। ওরা এক মাসও হয়নি ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসনকে নিয়ে ওরা সব হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না নেওয়া হয়। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে।” তৃণমূল নেত্রীর দাবি, আমার সামনে ডিজি ফোন করেছিলেন। মমতা আরও বলেছেন, “চিকিৎসকদের পরামর্শ মতো আইটিইউ-তে ভর্তি করানো হয়েছিল। তাঁরা অভিষেককে দেখেন।”

আরও খবর : অভিষেকের ঘটনা ‘গণতান্ত্রিক ঐতিহ্যের উপরও আঘাত’, বললেন রাহুল

মমতার (Mamata Banerjee) পাশে সেই সময় ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেছেন, রাত ৮টা৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অভিষেককে। রাত ১১টায় তিনি হাসপাতাল থেকে চলে যান। তাঁকে আইটিইউ-তে দেখা হয়। কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করানোর কথা বলা হয়েছে হাসপাতাল থেকে।

এদিকে হাসাপাতলে তরফ থেকে জানানো হয়েছিল, অভিষেকের চোট তেমন গুরুতর নয়। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু এই হাসপাতালের উপরেও চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। পুলিশ-প্রশাসন চাপ তৈরি করছে। বিজেপির নির্দেশেই এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এবার একই সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়। তবে হাসপাতালের কর্তৃপক্ষের তরফে মমতার অভিযোগ নস্যাৎ করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot