Wednesday, August 19, 2026
HomeScrollপ্রাথমিক শিক্ষক মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের
SC On Primary TET

প্রাথমিক শিক্ষক মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের

TET পাস বাধ্যতামূলক, সুপ্রিম রায়ে বাড়ল মেয়াদ

নয়াদিল্লি: কর্মরত শিক্ষকদের (TET Pass Compulsory Working Teachers) জন্য টেট (SC On Primary TET) পাস বাধ্যতামূলক। TET রিভিউ মামলায় রায়দান করে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছে, কর্মরত শিক্ষকদের জন্য TET পাস করা বাধ্যতামূলক। সময়সীমা আরও এক বছর বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টের নির্দেশ ৩১ আগস্ট ২০২৮ এর মধ্যে কর্মরত শিক্ষকদের টেট পাস করতে হবে। মূল রায়ে যে সময়কাল ছিল তার থেকে এক বছর বাড়িয়ে দিল আদালত।

পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্য এবং বেশ কয়েকটি শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই রিভিউ মামলার প্রেক্ষিতেই মূল রায়ের সময়সীমা এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।  ২০২৫ সালের ১ সেপ্টেম্বর এক রায়ে শীর্ষ আদালত সাফ জানিয়েছিল যে, কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: বিএসএফ-কে ১৪২ একর জমি হস্তান্তর! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, কর্মরত শিক্ষকদের ৩১ অগস্ট ২০২৮-এর মধ্যে TET পাস করতে হবে। রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে, এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের।’যাঁদের ৫ বছরের কম চাকরি রয়েছে, তাঁদের টেট উত্তীর্ণ না হলেই চলবে। পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে। ৫ বছরের বেশি যাঁদের চাকরি রয়েছে, তাঁদের টেট পাস বাধ্যতামূলক। পরীক্ষায় যদি পাস না করেন, বা পরীক্ষায় বসতে না চান, তাহলে তাঁদের ছাড়তে হবে চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠিও দেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor