Sunday, June 7, 2026
HomeScrollস্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, বিজেপি সরকারকে ‘অভিনন্দন’ তৃণমূলের শান্তনুর
Santanu Sen

স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, বিজেপি সরকারকে ‘অভিনন্দন’ তৃণমূলের শান্তনুর

জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণস শুভেন্দুকে ধন্যবাদ জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু

কলকাতা: আরজি কর ঘটনার সময় তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছিল৷ ফিরে এসে নির্বাচনের প্রচারও শুরু করেন শান্তনু সেন (Santanu Sen)৷ এবার বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসা শোনা গেল তাঁর মুখে৷ তবে কৌশলে বুঝিয়ে দিলেন কোনও দলের নেতা হিসেবে নয়, চিকিৎসক এবং চিকিৎসকদের সংগঠনের নেতা হিসেবই ধন্যবাদ জানাচ্ছেন৷শনিবার রাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নতুন সরকারের গৃহীত পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তৃণমূল নেতার মুখে খোদ বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রীর স্তুতি ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরজি কর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা মেটাতে নতুন সরকার শুরু থেকেই তৎপর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, হাসপাতালগুলিতে নিরাপত্তা বৃদ্ধি এবং চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা ক্ষমতায় এসে স্বাস্থ্যক্ষেত্রে বদল আনতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ নিয়োগের জন্য নতুন নীতি আনতে চলেছে সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলছে রাজ্যে। সেই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে শুভচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শান্তনু সেন।

আরও পড়ুন:রেড রোডের ইদের নমাজ কী এবার ব্রিগেডেই!

সোশাল মিডিয়ায় লেখেন, ‘চিকিৎসা আন্দোলনের দীর্ঘদিনের একজন সৈনিক হিসেবে ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসেবে বাংলার নব নির্বাচিত বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারী মহাশয়কে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন শান্তনু রাত দখল আন্দোলনকে সমর্থন করেছিলেন। তাতে দল বিরোধী বক্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। মুখপাত্রের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তবে পরে সেই দূরত্ব মিটেও যায়। এবার শুভেন্দু সরকারকে অভিনন্দন জানালেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini