Saturday, August 8, 2026
Homeপহেলগামে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ৩ জঙ্গিই পাকিস্তানি

পহেলগামে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ৩ জঙ্গিই পাকিস্তানি

ওয়েব ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) সঙ্গে জড়িত ৩ জঙ্গিই পাকিস্তানের (Pakistan) নাগরিক। ঘটনার তদন্তে নেমে এমনই দাবি জাতীয় তদন্তকারী সংস্থার (NIA)। স্থানীয় কোনও সন্ত্রাসবাদী এই হামলার সঙ্গে জড়িত নয়। রবিবার দুই আশ্রয়দাতাকে গ্রেফতারের পর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের থেকেই এই তথ্য মিলেছে।

২২ এপ্রিল, পহেলগামের বৈসারণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এরপর অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তানের ও পাক অধিকৃত জঙ্গিগোষ্ঠীগুলি গুঁড়িয়ে দেয় ভারত। পরে এই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে। গতকাল দুইজনকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা. কাশ্মীরে বসবাসকারি দুই জঙ্গিদের আশ্রয়দাতাকে গ্রেফতারের পাশাপাশি দুটি ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পরই নিশ্চিত হয় জাতীয়  তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই

এনআইএ-র তরফে জানা গিয়েছে, পহেলগামে-র বৈসারণ উপত্যকায় সেনার পোশাকে হামলা চালিয়েছিল তিন জঙ্গি। পর্যটকদের ধর্ম পরিচয় জেনে জেনে একের পর এক খুন করা হয় তাঁদের। এই হামলার তদন্তে নেমে সম্প্রতি পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ জোথার নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে এনআইএ। জানা গিয়েছে, হামলাকারী ৩ লস্কর জঙ্গি এদের বাড়িতেই আশ্রয় নেয়। ওই দুই স্থানীয় যুবকও লস্কর সদস্য। অন্যদিকে, ২২ এপ্রিলের ঘটনাকে ধীরে ধীরে দুরে সরিয়ে পর্যটকেরা ফের ভিড় জমাতে শুরু করেছে পহেলগামে। সোমবার পর্যটকদের আগমনের সেই ছবি প্রকাশ্যে এনেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

দেখুন অন্য খবর        

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor