ওয়েব ডেস্ক : শেষ হয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। ৪ মে প্রকাশ হবে ফলপ্রকাশ। তার আগেই বড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। অন্ধকার হওয়ার সময় ফুটেজ চাইল তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এখন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাতত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তর কলকাতার সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে। সেখানে ইভিএম রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই ইভিএম সুরক্ষিত নয়। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ইভিএম কারচুপি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল।
দিকে শাখাওয়াত মেমোরিয়ালে মমতা যাওয়ার পর সেখানে পাল্টা যান শুভেন্দু অধিকারীর এজেন্টও।
লর্ড সিনহা রোডে অপেক্ষা করছেন মমতা। আবহাওয়ার কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছতে কিছুটা দেরি হতে পারে
শেখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুর বিধানসভার স্ট্রংরুম। সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কুণাল ঘোষ বলেন, 'আজ যা ঘটেছে, তা নির্বাচন কমিশনের একটি ভুল। সিদ্ধান্ত ছিল, আজকের পর থেকে কোনও স্ট্রং রুমের সিল ভেঙে ভিতরে প্রবেশ করার আগে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে—এটাই ছিল প্রথম সিদ্ধান্ত। কিন্তু আজ যা হয়েছে, তা ঠিক হয়নি। সেখানে আরও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন—এই বিষয়টি তারা মেনে নিয়েছে। পুরো বিষয়টি মনিটরে দৃশ্যমান হওয়া উচিত। আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের জানিয়েছি। ধর্না তুলে নেওয়া হয়েছে। আমাদের দল সবকিছু নজরে রাখবে। এটি আমাদের অধিকার এবং আমরা আইন মেনে সবকিছু করব। কোনও অবৈধ কাজ করার আমাদের উদ্দেশ্য নেই। যখন তারা বেআইনি কিছু করছিল, তখনই আমরা তার বিরোধিতা করেছি। আমাদের একটাই প্রশ্ন—তারা কোনও রকম পূর্বসূচনা ছাড়াই স্ট্রং রুমের সিল ভেঙেছে, আমরা তার বিরোধিতা করেছি, তাতে বিজেপির এত অসুবিধা কোথায়? এর অর্থ, তাদের উদ্দেশ্য সৎ ছিল না।' সঙ্গে জানিয়েছেন, গোপনে কোনও কাজ চুপি চুপি হবে না
ভিডিওবার্তায় বৃহস্পতিবার বিকেলেই ইভিএম পাহারা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছিলেন। স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশও দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে শেখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুরের স্ট্রংরুমে তৃণমূলনেত্রী।
পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তাপস রায় ও সন্তোষ পাঠক
স্ট্রং রুমের সামনে আবারও জয় শ্রীরাম বনাম জয়বাংলা স্লোগান। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান যুদ্ধ
এদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলল তৃণমূল। দলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছেন। সেই অবস্থানে যোগ দিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন বলে তৃণমূল সূত্রের খবর। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দুই বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠকও।
কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ। অন্ধকার হওয়ার সময় ফুটেজ চাইল তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।







