Sunday, June 14, 2026
HomeScrollশোধনাগার থেকে লিক করল ক্লোরিন গ্যাস, অসুস্থ ২৪
Pune

শোধনাগার থেকে লিক করল ক্লোরিন গ্যাস, অসুস্থ ২৪

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুনের কান্ধোয়ায়

ওয়েব ডেস্ক : পরিত্যক্ত জল শোধনাগার (Refinery) থেকে লিক করল ক্লোরিন গ্যাস (Chlorine gas)। তার জেরে অসুস্থ হয়ে পড়লেন ২৪ জন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুনের (Pune) কান্ধোয়ায়। অসুস্থদের মধ্যে দু’জন দমকলকর্মী বলেই জানা যাচ্ছে। সবাইকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, কান্ধোয়ায় গঙ্গাধাম এলাকায় ছিল একটি পরিত্যক্ত শোধনাগার (Refinery)। সেখান থেকে বুধবার রাত ১টার সময় গোডাউনে থাকা ট্যাঙ্ক থেকে লিক করতে থাকে গ্যাস। সঙ্গে সঙ্গে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এতেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তার পরেই খবর দেওয়া হয় দমকলে। এর পরেই দমকলের কর্মীরা এসে এলাকার সাধারণ মানুষকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়।

আরও খবর : আইসিএসই-আইএসসি ফলপ্রকাশ ২০২৬: পাশের হারে নজির, ফের এগিয়ে মেয়েরা

তবে দেখা যায় গ্যাসের কারণে ২২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি দমকলের দু’জন কর্মীও অসুস্থ হয়ে পড়েন। এর পরেই অসুস্থদের ভর্তি করানো হয় হাসপাতালে (Hospital)। এ নিয়ে দমকলের এক অফিসার বলেছেন, শ্বাসকষ্ট হয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে যে ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করছিল তা মেরামত করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, বর্তমানে সকলেই সুস্থ হয়ে উঠেছেন। তবে তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই গোডাউনের এক প্রাক্তন কর্তা বলেছেন, সেখান থেকে অনেক ইউনিট আগেই সরানো হয়েছিল। কিন্তু কোনও কারণে ওই ট্যাঙ্কটিকে সরানো হয়নি। তা থেকেই গ্যাস লিক করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d