Tuesday, July 7, 2026
Homeপুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম নতুন মেমু ট্রেনের শুভ সূচনা

পুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম নতুন মেমু ট্রেনের শুভ সূচনা

পুরুলিয়া: আজ শনিবার পুরুলিয়া রেল স্টেশন (Purulia Rail Station) থেকে শুভ সূচনা হল বহু প্রতীক্ষিত পুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম মেমু ট্রেনের (Purulia Howrah Via Masagram Memu Train)। ভার্চুয়ালি এই ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এদিন পুরুলিয়া স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, আদ্রা ডিভিশনের ডি.আর.এম সুমিত নারুলা, রেলের পদস্থ আধিকারিক ও অন্যান্য বিশিষ্টজনেরা।

এই ট্রেন চালু হওয়ার ফলে পুরুলিয়া ও জঙ্গলমহলের সঙ্গে পূর্ব বর্ধমান ও হুগলি জেলার (East Burdwan and Hooghly) বহু স্টেশনের সরাসরি রেল সংযোগ স্থাপন হল। এই প্রথমবার হুগলি জেলার সঙ্গে সরাসরি ট্রেন (Direct Train Service) চলাচল শুরু করল পুরুলিয়া থেকে। যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ (Historic Step)। বহু বছর ধরেই এই রুটে একটি ট্রেনের দাবি ছিল সাধারণ মানুষের। সেই দাবি আজ বাস্তবায়িত হল।

আরও পড়ুন: শনি থেকে সোম বন্ধ থাকবে দুর্গাপুর সেতু

ডিআরএম সুমিত নারুলা জানান, “এই নতুন মেমু ট্রেন চালু হওয়ার ফলে রেল সংযোগ আরও বিস্তৃত হল। বিশেষ করে জঙ্গলমহলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।” স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যে দেখা গেল দারুণ উৎসাহ ও আনন্দ। এক যাত্রী বলেন, “এই রুটে বহুদিন ধরেই ট্রেনের দরকার ছিল। অবশেষে সেটি চালু হওয়ায় আমরা খুবই খুশি।”

রেলের তরফে জানানো হয়েছে, নতুন এই মেমু ট্রেনটি প্রতিদিন চলাচল করবে। এটি শুধুমাত্র পরিবহণ নয়, জঙ্গলমহলের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে মনে করছেন স্থানীয়রা। এদিনের এই শুভ সূচনার মাধ্যমে পুরুলিয়া রেল মানচিত্রে আরও এক ধাপ এগিয়ে গেল, এমনটাই মত রেল আধিকারিকদের।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d