Tuesday, July 7, 2026
Homeশরীরে জন্মগত দাগ নিরাপত্তা বাহিনীতে যোগদানে বাধা নয়: হাইকোর্ট

শরীরে জন্মগত দাগ নিরাপত্তা বাহিনীতে যোগদানে বাধা নয়: হাইকোর্ট

ওয়েব ডেস্ক: শরীরে জন্মগত কোনও দাগ (Birthmark) অর্থাৎ জড়ুল জাতীয় চিহ্ন থাকার কারণে কারও নিরাপত্তা বাহিনীর (Security Forces) প্রার্থীপদ বাতিল করা যাবে না। এমনটাই রায় দিল রায় জম্মু ও কাশ্মীর হাইকোর্ট (Jammu Kashnir High Court)। শরীরে জন্মগত দাগ থাকার কারণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রার্থীপদ বাতিল হওয়া যুবকের আবেদনে এই নির্দেশ দিলেন বিচারপতি এম এ চৌধুরী।

পোর্ট ওয়াইন স্টেন (Port Wine Stain) আদতে জন্মগতভাবে হওয়া এক ধরনের ত্বকের দাগ। যা শিশু অবস্থায় সাধারণত গোলাপি, লাল বা বেগুনি রঙের হয়ে থাকে। ত্বকের নীচে থাকা রক্তনালীগুলির বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে হওয়া এই দাগগুলি সময়ের সঙ্গে গাঢ় রং নেয়। যেগুলিকে সাধারণভাবে জড়ুল বলা হয়।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পরে এই প্রথম চীন সফরে যাচ্ছেন রাজনাথ সিং

নির্বাচিত হলে যে প্রার্থী কনস্টেবল হতে পারেন, তাঁর মুখে পোর্ট ওয়াইন স্টেন থাকার কারণে কেন তাঁকে অযোগ্য বিবেচনা করা হবে, তার যুক্তিসঙ্গত কোনও কারণ মেডিক্যাল এগজামিনেশন বোর্ড এবং রিভিউ মেডিক্যাল এগজামিনেশন বোর্ড দেয়নি। দুই বোর্ডের এমন সিদ্ধান্ত ভুল এবং অযৌক্তিক। কারণ ওই জন্মদাগের ফলে তাঁর প্রশিক্ষণ এবং চাকরির দায়িত্ব সামলানোর ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তাই ওই দুই বোর্ডের সিদ্ধান্ত খারিজ এবং আগামী আট সপ্তাহের মধ্যে নতুন বোর্ড গঠন করে আবেদনকারীর প্রার্থীপদ বিবেচনা করার নির্দেশ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d