Sunday, August 9, 2026
Homeআইনজীবীদের সমন পাঠানো নিয়ে নয়া নির্দেশিকা জারি করল ED

আইনজীবীদের সমন পাঠানো নিয়ে নয়া নির্দেশিকা জারি করল ED

ওয়েবডেস্ক- ডিরেক্টরের আগাম অনুমতি ছাড়া কোনও আইনজীবীকে সমন পাঠানো যাবে না। নির্দেশিকা জারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) 

সন্দেহভাজন মক্কেলদের আইনি পরামর্শদানে যুক্ত বর্ষীয়ান আইনজীবীদের সমন জারি করে সম্প্রতি আদালতে পর পর দু’বার ধাক্কা খাওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তার অফিসারদের জন্য এমন সমন জারিতে শর্ত আরোপ করে নির্দেশিকা জারি করল।

নির্দেশিকা অনুযায়ী ভারতীয় সাক্ষ্য অধীনিয়মের ১৩২ ধারা অনুযায়ী কোনও আইনজীবীকে (Law Year) এখন থেকে সমন জারি করা যাবে না। ওই ধারাতে যে ব্যতিক্রমের উল্লেখ আছে, সেই অনুযায়ী আইনজীবীদের সমন জারি করার প্রয়োজনীয়তা দেখা দিলে ইডি ডিরেক্টরের থেকে আগাম অনুমতি নিয়ে তবেই তা করা যাবে। বলা হয়েছে নির্দেশিকায়।

উল্লেখ্য, ওই ১৩২ ধারায় আইনজীবী-মক্কেলের সম্পর্কে নীতিগত বিশেষ অধিকারের কথা বলা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, মক্কেলের অনুমতি ছাড়া তাঁদের মধ্যে যেসব আলাপ-আলোচনা হয়েছে, যেসব তথ্য একে অন্যকে দেখিয়েছেন বা বলেছেন, তা সেই আইনজীবী কোনও অবস্থাতেই রাষ্ট্র বা অন্য কাউকে বলতে পারবেন না।‌

আরও পড়ুন- আন্তর্জাতিক যোগ দিবসে পোস্ট প্রধানমন্ত্রী, কী বললেন মোদি 

এমনকি মক্কেলকে তিনি কি পরামর্শ দিয়েছেন, তাও প্রকাশ করা যাবে না। তবে আইনি পরিষেবা দিতে গিয়ে আইনজীবী যদি দেখেন, কোনও বেআইনি কাজ করা হয়েছে, কোনও অপরাধ বা জালিয়াতি করা হয়েছে, একমাত্র তাহলেই সেই আইনজীবী তা প্রকাশ করতে পারেন।

প্রসঙ্গত, রেলিগিয়ার এন্টারপ্রাইজেসের চেয়ারপার্সন ডাক্তার রশ্মি স্যালুজাকে ই এস ও পি বা এমপ্লয়ী স্টক ওনারশিপ প্রসঙ্গে এবং মেসার্স কেয়ার হেলথ ইনশিওরেন্স প্রসঙ্গে তাঁরা কি পরামর্শ দিয়েছেন, তা জানার জন্য আইনজীবী অরবিন্দ দাতার এবং প্রতাপ বেনুগোপালকে সমন পাঠায় ইডি।

দেশের আইনজীবী সংগঠনগুলি এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে। এমনকি সুপ্রিম কোর্টের (supreme Court) হস্তক্ষেপ প্রার্থনা করে। এই প্রেক্ষাপটে ইডি সমনগুলি (summons) প্রত্যাহার করে নেয়।

দেখুন অন্য খবর-

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor