Friday, July 10, 2026
Homeএটাই বেটি বাঁচাও বেটি পড়াও? হরিদ্বারে বিজেপি নেত্রীর নারকীয় কাণ্ড

এটাই বেটি বাঁচাও বেটি পড়াও? হরিদ্বারে বিজেপি নেত্রীর নারকীয় কাণ্ড

ওয়েব ডেস্ক: মুখে “বেটি বাঁচাও, বেটি পড়াও” (Beti Bachao Beti Padhao) । হরিদ্বারে বিজেপি নেত্রীর নারকীয় কাণ্ডের পর তুমুল শোরগোল। কোথায় মুখ লোকাবে বিজেপি? উত্তরাখণ্ডের হরিদ্বারে নাবালিকা মেয়েকে গণধর্ষণ (Gang Rape ) করানোর অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। গ্রেফতার খোদ নির্যাতিতার মা ও প্রেমিক। অভিযুক্ত মা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জেলা সভানেত্রী (Haridwar BJP Women Leader)। মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে প্রেমিককে দিয়ে একাধিকবার ধর্ষণ করানোর অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক মহলও তোলপাড়। অভিযুক্তকে নেত্রীকে বহিষ্কার করেছে বিজেপি।

ভোট এলেই বিজেপি প্রচারের অহরহ শোনা যায় “বেটি বাঁচাও বেটি পড়াও”। প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, দেশের মেয়েদের শিক্ষার বার্তা দিতে। কিন্তু বাস্তবের সঙ্গে এই স্লোগানের কোথাও মিল নেই। এই স্লোগানের উল্টো কাজ হয়ে চলেছে বিজেপি শাসিত রাজ্যে। অনেক ক্ষেত্রে মহিলাদের অত্যাচার, নির্যাতনে নাম উঠে আসছে বিজেপির নেতানেত্রীদের। পরিসংখ্যান বলছে, বিজেপি শাসিত বা প্রভাবিত রাজ্যগুলিতেই নারী নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। ফলে মুখে “বেটি বাঁচাও, বেটি পড়াও” স্লোগান দিলেও, মোদির জমানায় মহিলাদের সম্মান ক্ষুন্ন হচ্ছে বা তাঁরা অত্যাচারিত, নির্যাতিত সেটাই প্রমাণ উত্তর প্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের এই রিপোর্ট। যদি উত্তরপ্রদেশের দিকে নজর ঘোরানো যায় সেখানের ছবিটা একই। উত্তরপ্রদেশে মেয়েদের বিরুদ্ধে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে। এখানেই প্রশ্নের মুখে মোদি সরকার। হাথরসের পর উন্নাও, গোরক্ষপুরে একের পর এক নৃশংস ঘটনা ঘটেছে মেয়েদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে উত্তরপ্রদেশে। এবার উত্তরাখণ্ডে ঘটে গেল নারকীয় ঘটনা। ঘটনায় নাম উঠে এসেছে বিজেপি নেত্রীর। উত্তরাখণ্ডের হরিদ্বারে নাবালিকা মেয়েকে গণধর্ষণ (Gang Rape ) করানোর অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। গ্রেফতার খোদ নির্যাতিতার মা ও প্রেমিক। অভিযুক্ত মা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জেলা সভানেত্রী (Haridwar BJP Women Leader)।

আরও পড়ুন: বিহার ভোটের আগে জনগণনা ও জাতি গণনার ঘোষণা কেন্দ্রের

মা এবং মেয়ের সম্পর্ক একটি বিশেষ ধরনের বন্ধন। এটি ভালোবাসার, বিশ্বাসের, এবং গভীর সম্পর্কের একটি সুন্দর উদাহরণ। উত্তরাখণ্ডের ঘটনাই কলঙ্কিত করল মা-মেয়ের সম্পর্ককে। এই ঘটনা অত্যন্ত জঘন্য, নির্মম, নৃশংস, লজ্জাজনক, মর্মান্তিক। এই শব্দগুলোও যেন এই অপরাধের কাছে খুব ছোট। উত্তরাখণ্ডে নিজের মেয়েকে প্রেমিক ও অন্যান্য ব্যক্তিদের দিয়ে ধর্ষণ করায় মা। মেয়ের বয়স মাত্র ১৩। জানা গিয়েছে, নাবালিকাকে সাত-আটবার ধর্ষণ করা হয়। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নাবালিকার মা তথা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন জেলা সভানেত্রী। নির্যাতিতা নাবালিকা জানিয়েছে, ‘মায়ের প্রেমিক সুমিত পাটওয়াল এবং অন্যান্য ব্যক্তিরা একাধিকবার ধর্ষণ করেছে’। ‘ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে তাঁকে। বিষয়টি জানতে পেরে হতবাক নির্যাতিতার বাবা। বাবার অভিযোগ,জানুয়ারিতে প্রেমিক সুমিত পাটওয়াল এবং তার বন্ধু শুভমকে নিয়ে গাড়িতে করে তার স্ত্রী তাদের মেয়েকে নিয়ে যান। তার নাবালিকা মেয়েকে জোর করে মদ্যপান করানো হয়। তারপর যৌন নির্যাতন করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় গ্রেফতার করা হয় অভিযুক্ত মা ও তাঁর প্রেমিক সুমিত পাটওয়ালকে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto