Saturday, June 20, 2026
Homeপ্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হবে রাজ্যের একাধিক জেলা

প্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হবে রাজ্যের একাধিক জেলা

কলকাতা: রাজ্যের আকাশে জোড়া ঘূর্ণাবর্ত।  বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা (South Bengal Monsoon) প্রবেশের সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও ছত্তিশগঢ়ে আরও কিছু অংশে এবং আগামী দুই-তিন দিন পশ্চিমবঙ্গ বিহার, ঝাড়খন্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। সবমিলিয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে। সব জেলাতেই ভারী বৃষ্টির (Heavy Rain Forecast) পূর্বাভাস থাকবে।

সোমবার সকাল থেকে চাঁদিফাটা রোদে গলদঘর্ম অবস্থা হচ্ছে সকলের। কবে থেকে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি? প্রশ্ন বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।

আরও পড়ুন: সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলল এসএসসিতে আবেদনের লিঙ্ক

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্যান্য জেলাতে। আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বেশ কিছু জেলাতে। মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto