Monday, June 15, 2026
Homeশুভেন্দুর বিরুদ্ধে লড়তে ভয় পান মমতা?

শুভেন্দুর বিরুদ্ধে লড়তে ভয় পান মমতা?

কলকাতা: দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। এদিন নেতাজী ইন্ডোর থেকে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতারা। সভা থেকে নাম করেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে একাধিক কটাক্ষ ছুঁড়ে দেন শাহ।

এদিনের সভায় অমিত শাহ বক্তৃতা শুরু করেন,’কালীঘাট মন্দির, ১০৮ করুণাময়ী কালীমাতা মন্দির এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরকে প্রণাম করে আমার বক্তৃতা শুরু করছি। আমি যখন বাংলার এই বীরভূমিতে এসেছি, তখন কবিগুরু টেগোরজি, স্বামী বিবেকানন্দজি, রামকৃষ্ণ পরমহংসজি, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম করে আমার বক্তৃা শুরু করছি।’

আরও পড়ুন: শ্বশুরবাড়ি নেই, কোথায় জামাইষষ্ঠী সারছেন দিলীপ ঘোষ?

তিনি বলেন, ‘এই ভূমি বছরের পর বছর ধরে ভারতকে পথ দেখিয়েছে। জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, স্বাধীনতা সংগ্রাম হোক, প্রতিটি ক্ষেত্রে বছরের পর বছর ধরে বাংলা ভারতের নেতৃত্ব দিয়েছে। সেই বাংলাতেই অনেক বছর ধরে কমিউনিস্টদের শাসন ছিল। তার পরে মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে মমতাদিদি আসেন। তিনি এই মহান বঙ্গভূমিকে আজ অনুপ্রবেশ, দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, অপরাধ, বোমা বিস্ফোরণ এবং হিন্দুদের সঙ্গে দুর্ব্যবহারের কেন্দ্রে পরিণত করেছেন।’

শাহ তাঁর ভাষণে আরও বলেন, ‘বাংলার ভোট শুধু বাংলার ভবিষ্যৎ ঠিক করবে না। বাংলার ভোট দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমাকে বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। তাঁর আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশ দিদি নয়, পদ্মসরকারই রুখতে পারবে।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলের সাংসদ আমাকে লোকসভায় প্রশ্ন করেছিলেন, বিএসএফ কী করছে? আরে মমতাদিদি আমরা আপনার কাছে জমি চেয়েছি। জায়গা দিয়ে দিন। একটা পাখিও আসতে পারবে না। জেনেশুনে সীমান্তে জায়গা দেন না। কারণ, অনুপ্রবেশ হলে, তবেই তো আপনার ভোটব্যাঙ্ক বাড়বে।’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO